বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬ ।। ১৫ আশ্বিন ১৪৩৩ ।। ১৯ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
আপত্তি নেই মরিয়ম পরিবারের গাজী নজরুলের জামিনে ‘প্রতিবাদের নামে অশ্লীলতা ছড়ানোর কর্মসূচি প্রত্যাহার করুন’ চীনের বিনিয়োগ বাড়ানো ও রোহিঙ্গা প্রত্যাবাসনে সহায়তার আহ্বান রাষ্ট্রপতির আজীবন স্বপ্ন সাধ ফুটপাত দখলকারীদের বিরুদ্ধে উচ্ছেদ অভিযান অব্যাহত থাকবে: ডিএনসিসি প্রশাসক ‘বিএনপিকে উদ্দেশ্যমূলকভাবে চাঁদাবাজ বললে জনগণই বিচার করবে’  মক্কায় রাইড-হেইলিং সেবা চালু করল ইনড্রাইভ ‘প্রতিটি ওয়ার্ডে ছড়িয়ে পড়তে হবে, শরিয়াহর পক্ষে জনমত গড়তে হবে’ মিরপুরে ফুটপাত উচ্ছেদ অভিযানে সংঘর্ষ, তিন গাড়িতে আগুন সব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ১৫১ শয্যায় উন্নীত করার উদ্যোগ সরকারের

ব্রিটিশ পার্লামেন্টের বাইরে গোলাগুলি নিহত ১, আহত ১২

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

UK1লন্ডনে ব্রিটিশ পার্লামেন্ট ভবনের বাইরে গুলাগুলির ঘটনায় ১ ব্যক্তি নিহত হযেছে। এছাড়া আহত হয়েছে ১২ জন।

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, ওয়েস্টমিনস্টারে পার্লামেন্ট ভবন এলাকার ভেতরে এক ব্যক্তিকে ছুরি হাতে দেখা গেছে। গোটা পার্লামেন্ট এলাকা বন্ধ করে দেয়া হয়। এতে একজন নিহত ও ১২ জন আহত হয়েছেন। পার্লামেন্টের অধিবেশন মুলতবি করে দেয়া হয়েছে।

তার কিছুক্ষণ আগে সংসদের কাছে ওয়েস্টমিন্সটার ব্রিজে একটি গাড়ি পথচারীদের ধাক্কা দিয়ে পাঁচজনকে আহত করে। লন্ডনের মেট্রোপলিটন পুলিশ এই ঘটনাকে 'সন্ত্রাসী ঘটনা বলে আখ্যায়িত করেছে।

গুলির আওয়াজের পরপরই প্রধানমন্ত্রী তেরেসা মেকে তাঁর দফতর থেকে অন্যত্র নিয়ে যাওয়া হয়। প্রত্যক্ষদর্শীরা বলছেন ওয়েস্টমিনস্টারে সংসদ ভবন এলাকার ভেতরে এক ব্যক্তিকে ছুরি হাতে দেখা গেছে। গোটা সংসদ এলাকা বন্ধ করে দেওয়া হয়েছে।

সংসদের অধিবেশন মুলতবি করে দেওয়া হয়েছে। সংসদের ভেতর থেকে রাজনীতিক ও সাংবাদিকরা টুইট করে জানিয়েছেন তারা ভবনের বাইরে জোর আওয়াজ শুনতে পেয়েছেন।

ব্রিটিশ এক রাজনীতিক যিনি সংসদের ভেতরে ছিলেন তাকে উদ্ধৃত করে খবর দেওয়া হচ্ছে এক ব্যক্তি পুলিশকে ছুরি মেরে আহত করেছে।

এরপর সশস্ত্র পুলিশ তাকে গুলি করেছে বলে জানা যাচ্ছে, তবে ঐ ব্যক্তি মারা গেছে কীনা তা এখনও নিশ্চিত করা যায় নি।


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ