বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬ ।। ১৫ আশ্বিন ১৪৩৩ ।। ১৯ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
আপত্তি নেই মরিয়ম পরিবারের গাজী নজরুলের জামিনে ‘প্রতিবাদের নামে অশ্লীলতা ছড়ানোর কর্মসূচি প্রত্যাহার করুন’ চীনের বিনিয়োগ বাড়ানো ও রোহিঙ্গা প্রত্যাবাসনে সহায়তার আহ্বান রাষ্ট্রপতির আজীবন স্বপ্ন সাধ ফুটপাত দখলকারীদের বিরুদ্ধে উচ্ছেদ অভিযান অব্যাহত থাকবে: ডিএনসিসি প্রশাসক ‘বিএনপিকে উদ্দেশ্যমূলকভাবে চাঁদাবাজ বললে জনগণই বিচার করবে’  মক্কায় রাইড-হেইলিং সেবা চালু করল ইনড্রাইভ ‘প্রতিটি ওয়ার্ডে ছড়িয়ে পড়তে হবে, শরিয়াহর পক্ষে জনমত গড়তে হবে’ মিরপুরে ফুটপাত উচ্ছেদ অভিযানে সংঘর্ষ, তিন গাড়িতে আগুন সব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ১৫১ শয্যায় উন্নীত করার উদ্যোগ সরকারের

ভারতে মুসলমানের মাংসের দোকানে আগুন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

manshoআওয়ার ইসলাম : গতকাল রাতে ভারতে উত্তরপ্রদেশের হাতরাস শহরে মুসলিমদের মালিকানাধীন তিনটি মাংসের দোকান আগুন লাগিয়ে পুড়িয়ে দেওয়া হয়েছে বলে অভিযোগ উঠেছে।

মঙ্গলবার রাতে একদল উত্তেজিত জনতা ওই দোকানগুলো পুড়িয়ে ছাই করে দেয় বলে স্থানীয়রা অনেকে অভিযোগ করেছেন, যদিও পুলিশ সেই বক্তব্য নিশ্চিত করে নি।

বিতর্কিত বিজেপি নেতা ও গেরুয়াধারী হিন্দু সন্ন্যাসী যোগী আদিত্যনাথ রাজ্যের মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেয়ার দিনতিনেকের মধ্যেই এই মুসলিমদের মাংসের দোকান জ্বালিয়ে দেওয়ার ঘটনা ঘটল।

হাতরাস জেলার পুলিশ সুপার দিলীপ কুমার অবশ্য বিবিসিকে জানিয়েছেন, "দোকানগুলোতে অনেক রাতে আগুন ধরেছে। ফলে ঘটনার কোনও প্রত্যক্ষদর্শীকে আমরা খুঁজে পাইনি।"

তবে ঠিক কীভাবে ওই মাংসের দোকানগুলোতে আগুন লাগল, তা জানতে ইতিমধ্যে তদন্ত শুরু হয়েছে বলেও জেলার পুলিশ-প্রধান নিশ্চিত করেছেন।

তবে হাতরাসের পুড়ে-যাওয়া দোকানগুলোতে অবশ্য শুধু ছাগল বা পাঁঠার মাংস বিক্রি হত বলেই প্রাথমিকভাবে জানা গেছে। ভারতের অন্য অনেক রাজ্যের মতো উত্তরপ্রদেশেও গরুর মাংস কেনাবেচা বা খাওয়া সম্পূর্ণ নিষিদ্ধ।

এর আগে বিজেপি উত্তরপ্রদেশে ভোটের আগে তাদের নির্বাচনী ইশতেহারে ঘোষণা করেছিল, ক্ষমতায় আসলে তারা রাজ্যের সব বড় কসাইখানা (স্লটার হাউস) বন্ধ করে দেবে, যেখানে মহিষের মাংস প্রোসেস করা হয়।

বিজেপি সরকার ক্ষমতায় আসার পর প্রথম দু-তিনদিনের ভেতরই রাজ্যের পুলিশ এলাহাবাদ ও গাজিয়াবাদের এমন বেশ কয়েকটি স্লটার হাউসে তালা ঝুলিয়ে দিয়েছে, কয়েকটি স্লটার হাউস নিজে থেকেই কারখানা বন্ধ করে দিয়েছে।

রাজ্যের ৪৪ বছর বয়সী নতুন মুখ্যমন্ত্রী তার রাজনৈতিক কেরিয়ারে বহুদিন ধরেই উত্তরপ্রদেশে এই শত শত কোটি টাকার মাংস উৎপাদন শিল্প বন্ধ করার দাবি জানিয়ে আসছেন।

আদিত্যনাথ শপথ নেওয়ার পর থেকেই উত্তরপ্রদেশে গবাদি পশু পরিবহনের ক্ষেত্রে পুলিশ-প্রশাসন নানা কড়াকড়ি শুরু করেছে।

সূত্র : বিবিসি বাংলা

-এআরকে


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ