রবিবার, ১৫ নভেম্বর ২০২৬ ।। ৩০ কার্তিক ১৪৩৩ ।। ৫ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
চরমোনাই মাহফিল ঘিরে ভুয়া পোস্টার ভাইরাল, সতর্ক থাকার আহ্বান সন্তানদের দীনি শিক্ষায় গড়তে ভালোবাসা ও প্রজ্ঞার চর্চা জরুরি: শায়খ আব্দুল কাইয়ুম ন্যূনতম মজুরি ৩২ হাজার টাকা নির্ধারণ ও রেশনিং চালুর দাবি শ্রমিক ফেডারেশনের নাটোরে ট্রাকের ধাক্কায় বৃদ্ধের মৃত্যু স্বামীর মৃত্যুর পর অলংকার পরার বিধান কী? মাওলানা শামছুল হক ফরিদপুরী রহ. সম্পর্কে মুফতি তাকী উসমানীর হৃদয়স্পর্শী স্মৃতিচারণ বড় ভাইয়ের অসুস্থতায় সফর সংক্ষিপ্ত করে ফিরলেন মাওলানা আসজাদ মাদানী মহানবীর পরে কোনো নবী নেই—এটাই আমাদের বিশ্বাস: বাণিজ্যমন্ত্রী আইসিইউতে থাকা জামিয়া আশরাফিয়ার দুই শিক্ষার্থীর অবস্থার উন্নতি বিকেলে বসছে সংসদ অধিবেশন, আলোচনায় থাকছে যেসব বিষয়

‘‌মুফতি হান্নানের ফাঁসি কার্যকরে প্রস্তুত কারা কর্তৃপক্ষ’

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

iftekhar_igকারা মহাপরিদর্শক (আইজি প্রিজন) ব্রিগেডিয়ার জেনারেল সৈয়দ ইফতেখার উদ্দিন বলেছেন, হরকাতুল জিহাদ (হুজি) নেতা মুফতি হান্নানসহ তিনজনের ফাঁসি কার্যকরে কারা কর্তৃপক্ষ সম্পূর্ণ প্রস্তুত। ফাঁসির আদেশ হাতে এসে পৌঁছানো মাত্র আমরা ফাঁসি কার্যকরের ব্যবস্থা কবর।

আজ বুধবার সকাল সাড়ে ১০টার দিকে ঢাকার পুরাতন কেন্দ্রীয় কারাগারে এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান আইজি প্রিজন।

কারা মহাপরিদর্শক বলেন, তবে নিরাপত্তার স্বার্থে তিনজনের কাকে কোন কারাগারে ফাঁসি কার্যকর করা হবে- তা এখন বলা যাচ্ছে না।

এর আগে সাবেক ব্রিটিশ হাইকমিশনার আনোয়ার চৌধুরীর ওপর গ্রেনেড হামলার ঘটনায় দায়ের করা মামলায় মুফতি হান্নানসহ তিনজনের মৃত্যুদণ্ডের রিভিউ আবেদন খারিজের রায় মঙ্গলবার প্রকাশ করে সুপ্রিম কোর্টের আপিল বিভাগ।

এআর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ