
ইসলামী ঐতিহ্য সংরক্ষণ কমিটির সংবাদ সম্মেলনে শীর্ষ ওলামায়ে কেরাম ও ইসলামী নেতৃবৃন্দ বলেছেন, স্বাধীনতা বিরোধীদের তালিকা থেকে উপমহাদেশের সর্বজন শ্রদ্ধেয় বুযুর্গ হাফেজ্জী হুজুর এবং মুফতি আমীমুল ইহসান রহ. এর নাম বাদ না দিলে এবং সড়কের নামফলকে তাদের নাম পুন:সংযোগ না করলে আন্দোলন সারা দেশে ছড়িয়ে দেয়া হবে।
আজ জাতীয় প্রেসক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে নেতৃবৃন্দ এসব কথা বলেন।
সংবাদ সম্মেলনে দাবী আদায়ে আগামী ৩১ মার্চ রাজধানী বাইতুল মুকাররম মসজিদের উত্তর গেটে বিক্ষোভ সমাবেশসহ ৭ দফা আন্দোলনের কর্মসূচি ঘোষণা করা হয়। আন্দোলনের অন্যান্য কর্মসূচি হচ্ছে, সারাদেশে ব্যাপক গণ-সংযোগ। জেলা ও বিভাগীয় শহরে ওলামা ও সুধি সমাবেশ। জাতীয় ওলামা ও সুধি সমাবেশ। সিটি কর্পোরেশন ঘেরাও। মানববন্ধন। প্রধানমন্ত্রীর সাথে সাক্ষাত ও স্মারকলিপি পেশ। এসব কর্মসুচির তারিখ পর্যায়েক্রমে ঘোষণা করা হবে বলে সংবাদ সম্মেলনে জানানো হয়।
সংবাদ সম্মেলনে নেতৃবৃন্দ বলেন, হাফেজ্জী হুজুর এবং মুফতি আমীমুল ইহসান রহ. এর বিরুদ্ধে মুনতাসীর মামুন ও শাহরিয়ার কবিরের দায়ের করা রিটের মাধ্যমে গোটা আলেমসমাজ, মসজিদ, মাদরাসা ও ইসলামী জনতাকে স্বাধীনতা বিরোধী ও রাজাকার অপবাদ দিয়ে সম্মানহানি করার ষড়যন্ত্র চলছে। অবিলম্বে স্বাধীনতা বিরোধীদের তালিকা থেকে এ দুই বুযুর্গের নাম বাদ দিয়ে সড়কের নাম পুনঃর্বহাল করা না হলে রক্ত দিয়ে হলেও দেশের জনগণ এ ষড়যন্ত্র প্রতিহত করবে।
‘ইসলামী ঐতিহ্য সংরক্ষণ কমিটি’র আহবায়ক বাংলাদেশ খেলাফত আন্দোলনের আমীরে শরীয়ত মাওলানা ক্বারী শাহ আতাউল্লাহ ইবনে হাফেজ্জী হুজুরের সভাপতিত্বে লিখিত বক্তব্য পাঠ করেণ দৈনিক ইনকিলাবের সিনিয়র সহকারী সম্পাদক মাওলানা উবায়দুর রহমান খান নদভী।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন কওমী মাদরাসা শিক্ষাবোর্ড বেফাকের সিনিয়র সহ সভাপতি, হেফাজতে ইসলামের কেন্দ্রীয় নায়েবে আমীর মাওলানা নূর হুসাইন à¦