মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬ ।। ১৪ আশ্বিন ১৪৩৩ ।। ১৮ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
পাঠ্যবইয়ের মান যাচাইয়ে মধ্যরাতে ৬ প্রেসে শিক্ষামন্ত্রীর আকস্মিক পরিদর্শন মধ্যপ্রাচ্যে অস্থিরতায় বিশ্ববাজারে আরও বাড়ল তেলের দাম আল-আকসায় ইসরায়েলি কর্মকাণ্ডের তীব্র নিন্দা সৌদি আরবের যুদ্ধ বন্ধে মধ্যস্থতাকারীদের সঙ্গে পৃথক আলোচনায় যুক্তরাষ্ট্র ও ইরান ইয়েমেনে তীব্র সংঘাত: ২৪ ঘণ্টায় ৪৭৬ হুথি যোদ্ধা হতাহত, দাবি সেনাবাহিনীর বইমেলায় শাপলা কর্নার পরিদর্শন করলেন ইঞ্জিনিয়ার মাহবুবা হাকিম এমপি মাওলানা নুরুল ইসলাম খাঁনকে দেখতে হাসপাতালে জমিয়ত নেতৃবৃন্দ ঢাকা থেকে নিখোঁজ মাদরাসা ছাত্রকে পাওয়া গেল চাঁদপুরে, নেপথ্যে যে কারণ আল জামিয়াতুল ইমদাদিয়ায় দুই দিনব্যাপী সিরাতুন্নবী মাহফিল শুরু ১৩ নভেম্বর ২৯ সেপ্টেম্বর ২০২৬-এর নামাজের সময়সূচি

তিস্তা চুক্তি শেখ হাসিনার হাত ধরেই হবে

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

obaydul-kaderআওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, প্রধানমন্ত্রীর এবারের ভারত সফরে তিস্তা চুক্তি নাও হতে পারে।

তবে তিনি আশাবাদ ব্যক্ত করেন, গঙ্গা চুক্তি শেখ হাসিনার সরকার করেছে। একটু সময় লাগতে পারে। তবে তিস্তা চুক্তিও শেখ হাসিনার হাত ধরেই হবে।

বঙ্গবন্ধুর জন্মদিন উপলক্ষে শুক্রবার গুলিস্তানের মহানগর নাট্যমঞ্চে ঢাকা মহানগর (দক্ষিণ) কৃষক লীগ আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে ওবায়দুল কাদের এসব কথা বলেন।

তিনি বলেন, 'ভারত একটি গণতান্ত্রিক রাষ্ট্র। সেখানে কেন্দ্রীয় সরকার আছে, রাজ্য সরকার আছে। সবকিছু বিবেচনা করেই তাদের একটা সিদ্ধান্ত নিতে হয়।'

ওবায়দুল কাদের বলেন, 'এজন্যই হয়তো তিস্তা চুক্তি হতে সময় লাগছে। এবার না হলে পরেরবার হবে। তবে এটা নিশ্চিত যে, তিস্তা চুক্তি শেখ হাসিনা সরকারের সময়েই হবে।'

এআর

<