শনিবার, ২৫ জুলাই ২০২৬ ।। ১০ শ্রাবণ ১৪৩৩ ।। ১১ সফর ১৪৪৮

শিরোনাম :
ভারতের নতুন শিক্ষামন্ত্রীর দায়িত্বে প্রহ্লাদ যোশী ভিসা আবেদনে নতুন নির্দেশনা মার্কিন দূতাবাসের আসামে ভয়াবহ বন্যা, হিন্দু-মুসলিম নির্বিশেষে সবার পাশে মাওলানা বদরুদ্দিন আজমল কুবিতে শায়খে চরমোনাই, জুলাই শহীদদের স্মরণে দোয়া লন্ডনে জমিয়তে উলামায়ে ইসলামের শিক্ষা সফর জুলাই অভ্যুত্থানে ইসলামী আন্দোলনই ছিল সক্রিয়: পীর সাহেব চরমোনাই মসজিদে নববীর কুরআন শিক্ষক শায়খ কারিম হাসুনার ইন্তেকাল আয়া সোফিয়ায় পুনরায় নামাজ শুরুর ছয় বছর পূর্তিতে এরদোগানের বার্তা ইসলামী আন্দোলন ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি মারুফ, সেক্রেটারি শরীয়াতুল্লাহ সাভারে চাঁদা দাবির জেরে পুলিশ-সন্ত্রাসীদের গোলাগুলি

মুখের কথায় চলবে টেলিভিশন!

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

tv_mouthপ্রযুক্তি বাজারে শিগগির আসছে ছোট্ট একটি যন্ত্র, দেখতে অনেকটা রিমোট কন্ট্রোলের স্টিকের মতোই। কণ্ঠস্বর চিহ্নিত করে নির্দেশনা পৌঁছে দেওয়ার এ যন্ত্রটি বাজারে ছাড়ছে অ্যামাজন। যন্ত্রটি পরিচিত হবে পরবর্তী প্রজন্মের ফায়ার ‘টিভি স্টিক’ নামেই। এর ফলে আপনাকে আর রিমোর্ট টেপার ঝামেলা করতে হবে না। কারণ আপনার মুখের নির্দেশেই চলবে টেলিভিশন!

প্রধানত টেলিভিশন পরিচালনা করতেই ব্যবহার হবে এটি। আর এতে কৃত্রিম বুদ্ধিমত্তা যোগ হচ্ছে বলেই ব্যবহারকারীরা আরও অনেক সুবিধা পাবেন।

অ্যামাজন থেকে জানানো হয়েছে, পাশে বসা বন্ধুকে বলার মতো করে বললেই হবে, ফায়ার টিভি স্টিক সেটি চিহ্নিত করে টিভির উপযোগী তরঙ্গ তৈরি করে ফেলবে এটি। আবার অ্যামাজনের ভিডিওগুলো সামনে এগিয়ে দেখা বা পেছনে ফিরিয়ে দেখা দুটোই করতে পারবেন কেবলমাত্র আপনার কণ্ঠস্বরের মাধ্যমে। শুধু অ্যালেক্সাকে আদেশ করবেন, ভিডিওটিকে ৩০ সেকেন্ড পেছনের দিকে নাও বা দুই মিনিট সামনে নাও।

নতুন এই ফায়ার টিভি স্টিক দিয়ে আরও বেশ কয়েকটি কাজ করা সম্ভব। এই রিমোট দিয়ে আপনার স্মার্ট হোম ডিভাইসগুলোও কাজ করবে। রিমোটের কাছে জিজ্ঞেস করে নিতে পারবেন আবহাওয়ার খবর, খেলার স্কোর, এমনকি ছাড়তে পারবেন গান। শুধু তাই নয়, বাজার করা থেকে শুরু করে বাইরে খেতে বা ঘুরতে যাওয়ার জন্য গাড়িও ভাড়া করতে পারবেন এই রিমোট দিয়ে!

এআর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ