মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬ ।। ১৪ আশ্বিন ১৪৩৩ ।। ১৮ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
পাঠ্যবইয়ের মান যাচাইয়ে মধ্যরাতে ৬ প্রেসে শিক্ষামন্ত্রীর আকস্মিক পরিদর্শন মধ্যপ্রাচ্যে অস্থিরতায় বিশ্ববাজারে আরও বাড়ল তেলের দাম আল-আকসায় ইসরায়েলি কর্মকাণ্ডের তীব্র নিন্দা সৌদি আরবের যুদ্ধ বন্ধে মধ্যস্থতাকারীদের সঙ্গে পৃথক আলোচনায় যুক্তরাষ্ট্র ও ইরান ইয়েমেনে তীব্র সংঘাত: ২৪ ঘণ্টায় ৪৭৬ হুথি যোদ্ধা হতাহত, দাবি সেনাবাহিনীর বইমেলায় শাপলা কর্নার পরিদর্শন করলেন ইঞ্জিনিয়ার মাহবুবা হাকিম এমপি মাওলানা নুরুল ইসলাম খাঁনকে দেখতে হাসপাতালে জমিয়ত নেতৃবৃন্দ ঢাকা থেকে নিখোঁজ মাদরাসা ছাত্রকে পাওয়া গেল চাঁদপুরে, নেপথ্যে যে কারণ আল জামিয়াতুল ইমদাদিয়ায় দুই দিনব্যাপী সিরাতুন্নবী মাহফিল শুরু ১৩ নভেম্বর ২৯ সেপ্টেম্বর ২০২৬-এর নামাজের সময়সূচি

অস্ট্রেলিয়ার পর আমেরিকানদের প্রতি সতর্কতা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

Ameriacan ambecyআওয়ার ইসলাম : বাংলাদেশ ভ্রমণে এবং বাংলাদেশে অবস্থানরত নাগরিকদের প্রতি সতর্কতা জারি করেছে আমেরিকা। এর আগে অস্ট্রেলিয়া নিজ দেশের নাগরিকদের প্রতি এ সতর্কতা জারি করে।
ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর সড়কের গোলচত্বরে পুলিশের একটি তল্লাশিচৌকির কাছে হামলার ঘটনার পরিপ্রেক্ষিতে নিজ দেশের নাগরিকদের নিরাপদে থাকতে অনুরোধ জানিয়েছে যুক্তরাষ্ট্র। গতকাল শুক্রবার ঢাকায় মার্কিন দূতাবাস থেকে এক নিরাপত্তা বার্তায় এ সতর্কতা জারি করা হয়।
গতকাল সন্ধ্যায় বিমানবন্দর সড়কের গোল চত্বরে বোমা বিস্ফোরণে এক ব্যক্তি নিহত হন। আশকোনায় র‍্যাবের ব্যারাকে আত্মঘাতী জঙ্গি হামলার এক সপ্তাহের মাথায় এ ঘটনা ঘটে।

মার্কিন দূতাবাসের নিরাপত্তা বার্তায় আরও বলা হয়, প্রত্যেকে নিজের ব্যক্তিগত নিরাপত্তার বিষয়টি আবারও ভেবে দেখবেন। স্থানীয় অনুষ্ঠানসহ চারপাশের ব্যাপারে সতর্ক থাকবেন। হালনাগাদ তথ্যের জন্য স্থানীয় সংবাদমাধ্যমে চোখ রাখুন। সতর্ক থাকুন এবং নিজের নিরাপত্তা বৃদ্ধির জন্য সঠিক পদক্ষেপ নিন।

এর আগেও ‘সন্ত্রাসী গোষ্ঠীর’ হুমকির পরিপ্রেক্ষিতে গত জানুয়ারিতে বাংলাদেশে ভ্রমণের বিষয়ে যুক্তরাষ্ট্র সে দেশের নাগরিকদের জন্য সতর্কতা জারি করেছিল। পাশাপাশি বাংলাদেশে অবস্থানরত মার্কিন কর্মকর্তাদের পরিবারের সদস্যদেরও চলাচল সীমিত করতে বলা হয়েছিল।

-এআরকে