বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬ ।। ২৮ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৫ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
চীন সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী লাইসেন্স বাতিলের প্রতিবাদে কর্মকর্তা-কর্মচারী ও রোগীর স্বজনদের বিক্ষোভ বিতর্কিত শিবমূর্তি অপসারণের দাবিতে রাজধানীতে খেলাফত আন্দোলনের বিক্ষোভ সাবেক এমপি বাহারের বক্তব্যের প্রতিবাদ, দেশে এনে বিচারের দাবি আলেমদের প্রস্তাবিত বাজেট ঋণনির্ভর ও উচ্চাভিলাসী: খেলাফত মজলিস আশাবাদে ভারাক্রান্ত সুলিখিত বাজেট, বাস্তবায়নে বড় চ্যালেঞ্জ: ইসলামী আন্দোলন কুমিল্লা ও নগরকান্দায় বাংলাদেশ খেলাফত মজলিসের প্রশিক্ষণ সভা অনুষ্ঠিত হিল্লার নামে ‘পাতানো বিয়ে’ কবিরা গুনাহ: মাওলানা আজহারী বৃহৎ রামমূর্তি নির্মাণ নিয়ে উদ্বেগ, দ্রুত অপসারণ চান পীর সাহেব মধুপুর আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিলের সিদ্ধান্ত প্রত্যাহার চায় ইসলামী আন্দোলন

গাজীপুরে গ্রামবাসীর সঙ্গে সংঘর্ষে ছয় পুলিশ আহত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

policeগাজীপুরের কালীগঞ্জ উপজেলার তুমলিয়া ইউনিয়নের নলসাটা গ্রামে সাদা পোশাকে মাদক বিরোধী অভিযানে চালাতে গিয়ে গ্রামবাসীর সঙ্গে সংঘর্ষে দুই এসআই সহ ছয় পুলিশ সদস্য আহত হয়েছেন। গতকাল শুক্রবার রাত সাড়ে ১০টার দিকে এ ঘটনা ঘটে।

আহত পুলিশ সদস্যরা হলেন- কালীগঞ্জ থানার এসআই জামিল উদ্দিন রাশেদ (৩০) ও আমিনুর রহমান (৩৫), কনস্টেবল জিয়াউর রহমান (৩২), নজরুল ইসলাম (৫৮), মো. মনির হোসেন (৩৩) ও আনসার মনির হোসেন (৪৫)।

তাদেরক আহত অবস্থায় কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হয়েছে। আহতদের মধ্যে জিয়াউর রহমানের অবস্থায় আশঙ্কাজনক বলে জানান জরুরি বিভাগের চিকিৎসক কবির হায়দার।

স্থানীয় সূত্রে জানা গেছে, গতকাল শুক্রবার দিবাগত রাতে ওই গ্রামে সাদা পোশাকে মাদক বিরোধী অভিযানে যান তারা। এ সময় সাধারণ মানুষকে হয়রানির অভিযোগে গ্রামবাসী তাদের উপর হমালা চালায়।

থানা সূত্রে জানা গেছে, আহত পুলিশ সদস্যদের কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। এছাড়া ঘটনার পর কালীগঞ্জ সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার পঙ্কজ দত্ত, থানার অফিসার ইনচার্জ মো. আলম চাঁদ জরুরি সভা করেছেন।

কালীগঞ্জ থানার অতিরিক্ত পুলিশ সুপার পঙ্কজ দত্ত জানান, গোপন সংবাদের ভিত্তিতে থানা পুলিশ মাদক বিরোধী অভিযানে যায়। পরে ওখানে কিছু মাদক সেবনকারীর সঙ্গে পুলিশের কথা কাটাকাটি হয়। এর এক পর্যায়ে তাদের সঙ্গে হাতাহাতি হয়। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে।

আরএফ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ