মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬ ।। ১৪ আশ্বিন ১৪৩৩ ।। ১৮ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
পাঠ্যবইয়ের মান যাচাইয়ে মধ্যরাতে ৬ প্রেসে শিক্ষামন্ত্রীর আকস্মিক পরিদর্শন মধ্যপ্রাচ্যে অস্থিরতায় বিশ্ববাজারে আরও বাড়ল তেলের দাম আল-আকসায় ইসরায়েলি কর্মকাণ্ডের তীব্র নিন্দা সৌদি আরবের যুদ্ধ বন্ধে মধ্যস্থতাকারীদের সঙ্গে পৃথক আলোচনায় যুক্তরাষ্ট্র ও ইরান ইয়েমেনে তীব্র সংঘাত: ২৪ ঘণ্টায় ৪৭৬ হুথি যোদ্ধা হতাহত, দাবি সেনাবাহিনীর বইমেলায় শাপলা কর্নার পরিদর্শন করলেন ইঞ্জিনিয়ার মাহবুবা হাকিম এমপি মাওলানা নুরুল ইসলাম খাঁনকে দেখতে হাসপাতালে জমিয়ত নেতৃবৃন্দ ঢাকা থেকে নিখোঁজ মাদরাসা ছাত্রকে পাওয়া গেল চাঁদপুরে, নেপথ্যে যে কারণ আল জামিয়াতুল ইমদাদিয়ায় দুই দিনব্যাপী সিরাতুন্নবী মাহফিল শুরু ১৩ নভেম্বর ২৯ সেপ্টেম্বর ২০২৬-এর নামাজের সময়সূচি

‘আমি কাদের সিদ্দিকী হিসেবেও কোনো অনুষ্ঠানের দাওয়াত পাইনি’

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

kader-siddiqueকৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি বঙ্গবীর কাদের সিদ্দিকী বলেছেন, ‘দেশে প্রথমবারের মতো গণহত্যা দিবস জাতীয়ভাবে পালন করা হচ্ছে। মুক্তিযোদ্ধাসহ সবাই মিলেমিশে দিবস পালন করছে, অথচ আমি কাদের সিদ্দিকী হিসেবেও কোনো অনুষ্ঠানের দাওয়াত পাইনি।’ এনটিভি

গতকাল শনিবার রাতে টাঙ্গাইল পৌরসভা মিলনায়তনে মুক্তিযুদ্ধবিষয়ক ‘রক্তাক্ত মানচিত্র’ গ্রন্থের প্রকাশনা ও সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে কাদের সিদ্দিকী এসব কথা বলেন।

বঙ্গবীর কাদের সিদ্দিকী বলেন, যে জাতির ঘৃণা নেই, মানবতা নেই, মায়া-মমতা, ভালোবাসা নেই তারা কোনো জাতিই নয়। তিনি বলেন, আন্তর্জাতিকভাবে গণহত্যা দিবসের স্বীকৃতি লাভের জন্য সরকার চেষ্টা করবে। ২৫ মার্চ আন্তর্জাতিক গণহত্যা দিবস হিসেবে স্বীকৃতি পেতেই পারে। তবে তা পেতে একটু সময় লাগবে।

মুক্তিযোদ্ধা আবদুস সবুর খান বীরবিক্রমের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য দেন টাঙ্গাইল সাধারণ গ্রন্থাগারের সহসভাপতি খন্দকার নাজিম উদ্দিন, সাধারণ সম্পাদক কবি মাহমুদ কামাল, ‘রক্তাক্ত মানচিত্রের’ রচয়িতা কবি মুসাফির, আইনজীবী আলরুহী।

এআর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ