মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬ ।। ১৪ আশ্বিন ১৪৩৩ ।। ১৮ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
পাঠ্যবইয়ের মান যাচাইয়ে মধ্যরাতে ৬ প্রেসে শিক্ষামন্ত্রীর আকস্মিক পরিদর্শন মধ্যপ্রাচ্যে অস্থিরতায় বিশ্ববাজারে আরও বাড়ল তেলের দাম আল-আকসায় ইসরায়েলি কর্মকাণ্ডের তীব্র নিন্দা সৌদি আরবের যুদ্ধ বন্ধে মধ্যস্থতাকারীদের সঙ্গে পৃথক আলোচনায় যুক্তরাষ্ট্র ও ইরান ইয়েমেনে তীব্র সংঘাত: ২৪ ঘণ্টায় ৪৭৬ হুথি যোদ্ধা হতাহত, দাবি সেনাবাহিনীর বইমেলায় শাপলা কর্নার পরিদর্শন করলেন ইঞ্জিনিয়ার মাহবুবা হাকিম এমপি মাওলানা নুরুল ইসলাম খাঁনকে দেখতে হাসপাতালে জমিয়ত নেতৃবৃন্দ ঢাকা থেকে নিখোঁজ মাদরাসা ছাত্রকে পাওয়া গেল চাঁদপুরে, নেপথ্যে যে কারণ আল জামিয়াতুল ইমদাদিয়ায় দুই দিনব্যাপী সিরাতুন্নবী মাহফিল শুরু ১৩ নভেম্বর ২৯ সেপ্টেম্বর ২০২৬-এর নামাজের সময়সূচি

সিলেটে বিস্ফোরণে ২ পুলিশসহ নিহত বেড়ে ৬; আইএসের দায় স্বীকার

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

hamla_sylhetসিলেটের দক্ষিণ সুরমার শিববাড়ির ‘জঙ্গি আস্তানা’ ‘আতিয়া মহল’ থেকে একটু দূরে বোমা বিস্ফোরণে নিহতের সংখ্যা বেড়ে ৬ জন হয়েছে। শনিবার সন্ধ্যা ও রাতে ওই এলাকায় পরপর দুই দফা বোমা বিস্ফোরণের ঘটনা ঘটেছে।

পুলিশ জানিয়েছে, নিহতদের দুইজন পুলিশ কর্মকর্তা। এছাড়া স্থানীয় এক শিক্ষার্থীসহ আরো চারজন বেসামরিক নাগরিক নিহত হয়েছেন। আহত হয়েছেন অন্তত ৪০ জন। তাদের মধ্যে তিনজন পুলিশ ও দুজন র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‍্যাব) দুই সদস্য রয়েছে।

শনিবার দিবাগত রাত সাড়ে তিনটায় সিলেট মেট্রোপলিটন পুলিশের (এসএমপি) কন্ট্রোলরুমের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা উপ পরিদর্শক (এসআই) মো. নুরুজ্জামান জানান, বিস্ফোরণের ঘটনায় জালালাবাদ থানার ওসি (তদন্ত) মনিরুল ইসলাম ও বিশ্ববিদ্যালয়ের ছাত্র জান্নাতুল ফাহিম মারা গেছেন। এরা দুইজনই ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে আশঙ্কাজনক অবস্থায় চিকিৎসাধীন ছিলেন।

এর আগে আজ শনিবার রাত সাড়ে ৯টার দিকে অতিরিক্ত উপকমিশনার জেদান আল মুসা এনটিভি অনলাইনকে বলেন, ‘অভিযান চলাকালে ঘটনাস্থলের বাইরে বোমা বিস্ফোরণে তিনজন নিহত হয়েছেন। এঁরা হলেন পুলিশের পরিদর্শক চৌধুরী মোহাম্মদ কায়সার, স্থানীয় যুবক ওয়াহিদুল ইসলাম অপু (২৪) এবং শহীদুল (৩০)। এ ছাড়া বেশ কয়েকজন আহত হয়েছেন। আহতদের সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।’

এদিকে বোমা বিস্ফোরণের ঘটনার দায় স্বীকার করেছে মধ্যপ্রাচ্যভিত্তিক জঙ্গি সংগঠন ইসলামিক স্টেট (আইএস)। সংগঠনটির বার্তা সংস্থা হিসেবে পরিচিত ‘আমাক’ এই খবর দিয়েছে বলে জানিয়েছে অনলাইনে জঙ্গিদের কার্যক্রম পর্যবেক্ষণকারী যুক্তরাষ্ট্রভিত্তিক প্রতিষ্ঠান সাইট ইন্টেলিজেন্স গ্রুপ।

শনিবার দিবাগত রাত দুইটার দিকে ‘আমাক’ এর বরাত দিয়ে সাইটের ইন্টেলিজেন্সের টুইটারে এই কথা জানানো হয়।

আরআর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ