শুক্রবার, ১২ জুন ২০২৬ ।। ২৮ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৬ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
চীন সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী লাইসেন্স বাতিলের প্রতিবাদে কর্মকর্তা-কর্মচারী ও রোগীর স্বজনদের বিক্ষোভ বিতর্কিত শিবমূর্তি অপসারণের দাবিতে রাজধানীতে খেলাফত আন্দোলনের বিক্ষোভ সাবেক এমপি বাহারের বক্তব্যের প্রতিবাদ, দেশে এনে বিচারের দাবি আলেমদের প্রস্তাবিত বাজেট ঋণনির্ভর ও উচ্চাভিলাসী: খেলাফত মজলিস আশাবাদে ভারাক্রান্ত সুলিখিত বাজেট, বাস্তবায়নে বড় চ্যালেঞ্জ: ইসলামী আন্দোলন কুমিল্লা ও নগরকান্দায় বাংলাদেশ খেলাফত মজলিসের প্রশিক্ষণ সভা অনুষ্ঠিত হিল্লার নামে ‘পাতানো বিয়ে’ কবিরা গুনাহ: মাওলানা আজহারী বৃহৎ রামমূর্তি নির্মাণ নিয়ে উদ্বেগ, দ্রুত অপসারণ চান পীর সাহেব মধুপুর আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিলের সিদ্ধান্ত প্রত্যাহার চায় ইসলামী আন্দোলন

ইরানে ১৫ মার্কিন কোম্পানি নিষিদ্ধ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

iran_usসন্ত্রাসবাদে মদদ দেয়ার অপরাধে আমেরিকার ১৫টি মার্কিন কোম্পানির বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপ করেছে ইসলামি প্রজাতন্ত্র ইরান। ইরানের সঙ্গে সহযোগিতা রয়েছে এমন প্রায় এক ডজন কোম্পানি ও ব্যক্তির বিরুদ্ধে আমেরিকা নিষেধাজ্ঞা আরোপ করার দুই দিন পর তেহরান পাল্টা পদক্ষেপ নিল। খবর পার্সটুডের

ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, আমেরিকার এমন ১৫টি কোম্পানির বিরুদ্ধে নিষেধাজ্ঞা দেয়া হলো যেগুলো প্রত্যক্ষ বা পরোক্ষভাবে ইহুদিবাদী ইসরাইলের সন্ত্রাসবাদ ও অপরাধের প্রতি সমর্থন ও সহযোগিতা দিয়ে আসছে।

পররাষ্ট্র মন্ত্রণালয় আরও বলেছে, যেসব মার্কিন কোম্পানি নিষেধাজ্ঞার আওতায় পড়েছে, সেগুলোর সঙ্গে কোনো ধরনের লেনদেন করা যাবে না এবং এসব কোম্পানির সম্পদ বাজেয়াপ্ত করা হতে পারে। এছাড়া এসব কোম্পানির সঙ্গে সংশ্লিষ্ট কোনো ব্যক্তিকে ভিসা দেয়া যাবে না। মন্ত্রণালয়ের পক্ষ থেকে নিষেধাজ্ঞার আওতাভুক্ত কোম্পানিগুলোর একটি তালিকাও প্রকাশ করা হয়েছে।

প্রয়োজনে আরও মার্কিন কোম্পানির বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপ করা হবে বলে জানানো হয়েছে। ইরানের সহযোগী কয়েকটি কোম্পানি ও কয়েকজন ব্যক্তির বিরুদ্ধে আমেরিকার সাম্প্রতিক নিষেধাজ্ঞারও নিন্দা জানিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়।

আরআর

কানাডায় ইসলাম পরিচিতি সপ্তাহ উদযাপন


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ