বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬ ।। ১৫ আশ্বিন ১৪৩৩ ।। ১৯ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
আপত্তি নেই মরিয়ম পরিবারের গাজী নজরুলের জামিনে ‘প্রতিবাদের নামে অশ্লীলতা ছড়ানোর কর্মসূচি প্রত্যাহার করুন’ চীনের বিনিয়োগ বাড়ানো ও রোহিঙ্গা প্রত্যাবাসনে সহায়তার আহ্বান রাষ্ট্রপতির আজীবন স্বপ্ন সাধ ফুটপাত দখলকারীদের বিরুদ্ধে উচ্ছেদ অভিযান অব্যাহত থাকবে: ডিএনসিসি প্রশাসক ‘বিএনপিকে উদ্দেশ্যমূলকভাবে চাঁদাবাজ বললে জনগণই বিচার করবে’  মক্কায় রাইড-হেইলিং সেবা চালু করল ইনড্রাইভ ‘প্রতিটি ওয়ার্ডে ছড়িয়ে পড়তে হবে, শরিয়াহর পক্ষে জনমত গড়তে হবে’ মিরপুরে ফুটপাত উচ্ছেদ অভিযানে সংঘর্ষ, তিন গাড়িতে আগুন সব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ১৫১ শয্যায় উন্নীত করার উদ্যোগ সরকারের

টুরিস্ট ভিসা শিথিল করল ভারত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

visa_markinটুরিস্ট ভিসার আবেদনকারীরা নিশ্চিত বিমান টিকিটসহ সরাসরি সাক্ষাৎ করতে এবং ভারত ভ্রমণের তারিখের তিন মাস আগে তাদের ভিসার আবেদনপত্র জমা দিতে পারবেন।

এর আগে আবেদনকারীগণ সরাসরি সাক্ষাৎ করতে এবং ভারত ভ্রমণের তারিখ থেকে এক মাস আগে আবেদনপত্র জমা দিতে পারতেন।

আজ সোমবার ভারতীয় হাইকমিশন থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।

সংবাদ বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, আগামী ১ এপ্রিল থেকে রাজশাহী, রংপুর, সিলেট, চট্টগ্রাম, খুলনা, যশোর, ময়মনসিংহ, বরিশাল ও ঢাকার মিরপুরের আইভিএসিসহ মোট নয়টি ভারতীয় ভিসা আবেদন কেন্দ্রগুলোতে (আইভিএসি) কার্যকরী হবে।

বিজ্ঞপ্তিতে আরো উল্লেখ করা হয়, সরাসরি টুরিস্ট ভিসা স্কিমটি গত বছরের অক্টোবরে ঢাকায় মহিলা ভ্রমণকারী ও তাদের পরিবারের সদস্যদের জন্য প্রথম চালু করা হয়। যা পরবর্তী সময়ে সব আবেদনকারীর জন্য ও ঢাকার বাইরের সব আইভিএসিতে সম্প্রসারিত করা হয়। এই স্কিমের আওতায় আবেদনকারীরা নিশ্চিত টিকিটসহ (বিমান, ট্রেন ও অনুমোদিত বাস সার্ভিস) সরাসরি সাক্ষাৎ করতে পারবেন। এ ছাড়া নিজেদের জন্য ও তাদের পরিবারের সদস্যদের জন্য নয়টি আইভিএসিতে কোনো পূর্ব নির্ধারিত অনলাইন অ্যাপয়েন্টমেন্ট তারিখ ছাড়াই টুরিস্ট ভিসার আবেদনপত্র জমা দিতে পারবেন। মিরপুরের আইভিএসিটি শুধু শনিবার মহিলা আবেদনকারীদের জন্য খোলা থাকে।

এআর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ