বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬ ।। ১৫ আশ্বিন ১৪৩৩ ।। ১৯ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
আপত্তি নেই মরিয়ম পরিবারের গাজী নজরুলের জামিনে ‘প্রতিবাদের নামে অশ্লীলতা ছড়ানোর কর্মসূচি প্রত্যাহার করুন’ চীনের বিনিয়োগ বাড়ানো ও রোহিঙ্গা প্রত্যাবাসনে সহায়তার আহ্বান রাষ্ট্রপতির আজীবন স্বপ্ন সাধ ফুটপাত দখলকারীদের বিরুদ্ধে উচ্ছেদ অভিযান অব্যাহত থাকবে: ডিএনসিসি প্রশাসক ‘বিএনপিকে উদ্দেশ্যমূলকভাবে চাঁদাবাজ বললে জনগণই বিচার করবে’  মক্কায় রাইড-হেইলিং সেবা চালু করল ইনড্রাইভ ‘প্রতিটি ওয়ার্ডে ছড়িয়ে পড়তে হবে, শরিয়াহর পক্ষে জনমত গড়তে হবে’ মিরপুরে ফুটপাত উচ্ছেদ অভিযানে সংঘর্ষ, তিন গাড়িতে আগুন সব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ১৫১ শয্যায় উন্নীত করার উদ্যোগ সরকারের

৭ ক্ষ্যাপাটে বিশ্বনেতা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

7 leader

আওয়ার ইসলাম : জার্মানির সংবাদ মাধ্যম ‘হামাবার্গার মর্গান পোস্ট’ বিশ্বের ৭ ক্ষ্যাপাটে নেতার তালিকা প্রকাশ করেছে। তালিকার শীর্ষে রয়েছে ইসরাইলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু।  সপ্তম অবস্থানে রয়েছে জিম্বাবুয়ের প্রেসিডেন্ট রবার্ট মুগাবে।

এছাড়া তালিকায় রয়েছে, ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ খমিনি, উত্তর কোরিয়ার সর্বোচ্চ নেতা কিম জং উন, ফিলিপাইনের প্রেসিডেন্ট দুয়ার্ত, রাশিয়ার প্রেসিডেন্ট পুতিন, সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল আসাদ।

বিরোধী দমন, বাক স্বাধীনতায় হস্তক্ষেপ, ক্ষমতার অপব্যবহার, ক্ষমতা কেন্দ্রীভূত করে রাখা ইত্যাদি বিষয়ের আলোকে ৭ বিশ্বনেতাকে ক্ষ্যাপাটে উল্লেখ করা হয়েছে।

ইসরাইলের প্রধানমন্ত্রীর ব্যাপারে বলা হয়েছে তিনি অবৈধ বসতি স্থাপন ও নিরপরাধ ফিলিস্তিনিদের হত্যায় মদদ দিচ্ছেন। ফিলিপাইনের প্রেসিডেন্টের বিরুদ্ধে বিচারবিহীন হত্যার অভিযোগ আনা হয়েছে।

পুতিন বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহার, কিম জং উনের বিরুদ্ধে দুর্নীতি ও বাক স্বাধীনতা হরণ, বাশার আল আসাদের বিরুদ্ধে নির্মমতা ও খমিনির বিরুদ্ধে অসহনশীলতার অভিযোগ আনা হয়েছে।

সূত্র : মিডল ইস্ট মনিটর

-এআরকে


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ