মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬ ।। ১৪ আশ্বিন ১৪৩৩ ।। ১৮ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
পাঠ্যবইয়ের মান যাচাইয়ে মধ্যরাতে ৬ প্রেসে শিক্ষামন্ত্রীর আকস্মিক পরিদর্শন মধ্যপ্রাচ্যে অস্থিরতায় বিশ্ববাজারে আরও বাড়ল তেলের দাম আল-আকসায় ইসরায়েলি কর্মকাণ্ডের তীব্র নিন্দা সৌদি আরবের যুদ্ধ বন্ধে মধ্যস্থতাকারীদের সঙ্গে পৃথক আলোচনায় যুক্তরাষ্ট্র ও ইরান ইয়েমেনে তীব্র সংঘাত: ২৪ ঘণ্টায় ৪৭৬ হুথি যোদ্ধা হতাহত, দাবি সেনাবাহিনীর বইমেলায় শাপলা কর্নার পরিদর্শন করলেন ইঞ্জিনিয়ার মাহবুবা হাকিম এমপি মাওলানা নুরুল ইসলাম খাঁনকে দেখতে হাসপাতালে জমিয়ত নেতৃবৃন্দ ঢাকা থেকে নিখোঁজ মাদরাসা ছাত্রকে পাওয়া গেল চাঁদপুরে, নেপথ্যে যে কারণ আল জামিয়াতুল ইমদাদিয়ায় দুই দিনব্যাপী সিরাতুন্নবী মাহফিল শুরু ১৩ নভেম্বর ২৯ সেপ্টেম্বর ২০২৬-এর নামাজের সময়সূচি

কেবল লেভেল লাগিয়ে ইসলামিস্ট হওয়া যায় না; ওরা সন্ত্রাসী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

farid_masudসিলেটে ও মৌলভীবাজারে জঙ্গিবাদের উত্থান রুখতে সেনাবাহিনীর প্রশংসা করে বাংলাদেশ জমিয়তুল উলামার চেয়ারম্যান ও ঐতিহাসিক শোলাকিয়ার গ্র্যান্ড ইমাম আল্লামা ফরীদ উদ্দীন মাসঊদ বলেন, ধর্মের নামে সন্ত্রাস ও জঙ্গিপনা কোনোভাবেই ইসলাম সমর্থন করে না। এরা মূলত সন্ত্রাসী। কেবল লেভেল লাগিয়ে ইসলামিস্ট হওয়া যায় না। প্রকৃত মুসলমান কখনো নিরপরাধ মানুষ মারতে পারে না।

জঙ্গিদমনে কোনো ছাড় না দেওয়ার আহবান জানিয়ে আল্লামা মাসঊদ বলেন, সন্ত্রাসীর কোনো ধর্ম নেই, দেশ নেই। আইএসে’র নাম ভাঙিয়ে এরা এ দেশে সন্ত্রাস করছে। জঙ্গিদের মূলোৎপাটনে প্রয়োজনীয় সব ব্যবস্থা গ্রহণ করতে হবে।

লন্ডনে পার্লামেন্ট চত্বরে সন্ত্রাস, জঙ্গি হামলার উপর উদ্বেগ প্রকাশ করে আল্লামা মাসঊদ বলেন, এ ধরনের হত্যাকাণ্ড বিশ্বকে স্তম্ভিত করে দিচ্ছে। বিশ্ব মুসলিমকে ধর্মের নামে চলা এসব সন্ত্রাস ও জঙ্গিবাদের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে।

আজ ২৯ মার্চ ২০১৭ বুধবার দুপুরে রাজধানীর বারিধারা থেকে পাঠানো এক বিবৃতিতে বাংলাদেশ জমিয়তুল উলামার চেয়ারম্যান ও ঐতিহাসিক শোলাকিয়ার গ্র্যান্ড ইমাম আল্লামা ফরীদ উদ্দীন মাসঊদ এসব কথা বলেন।

ফরীদ উদ্দীন মাসঊদ বিবৃতিতে বলেন, বাংলাদেশের প্রত্যেক নাগরিককে জঙ্গিবাদবিরোধী সংগ্রামে নেমে আসতে হবে। এ দেশ সবার। মুক্তিযুদ্ধে যেমন হানাদার তাড়ানোর জন্য এ দেশের জনগণ লড়াই করেছে তেমনি জঙ্গি মোকাবেলায়ও প্রত্যেক মানুষকে এগিয়ে আসতে হবে। সরকারকেও জনতার পাশে এসে দাঁড়াতে হবে।

আরআর