মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬ ।। ১৪ আশ্বিন ১৪৩৩ ।। ১৮ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
পাঠ্যবইয়ের মান যাচাইয়ে মধ্যরাতে ৬ প্রেসে শিক্ষামন্ত্রীর আকস্মিক পরিদর্শন মধ্যপ্রাচ্যে অস্থিরতায় বিশ্ববাজারে আরও বাড়ল তেলের দাম আল-আকসায় ইসরায়েলি কর্মকাণ্ডের তীব্র নিন্দা সৌদি আরবের যুদ্ধ বন্ধে মধ্যস্থতাকারীদের সঙ্গে পৃথক আলোচনায় যুক্তরাষ্ট্র ও ইরান ইয়েমেনে তীব্র সংঘাত: ২৪ ঘণ্টায় ৪৭৬ হুথি যোদ্ধা হতাহত, দাবি সেনাবাহিনীর বইমেলায় শাপলা কর্নার পরিদর্শন করলেন ইঞ্জিনিয়ার মাহবুবা হাকিম এমপি মাওলানা নুরুল ইসলাম খাঁনকে দেখতে হাসপাতালে জমিয়ত নেতৃবৃন্দ ঢাকা থেকে নিখোঁজ মাদরাসা ছাত্রকে পাওয়া গেল চাঁদপুরে, নেপথ্যে যে কারণ আল জামিয়াতুল ইমদাদিয়ায় দুই দিনব্যাপী সিরাতুন্নবী মাহফিল শুরু ১৩ নভেম্বর ২৯ সেপ্টেম্বর ২০২৬-এর নামাজের সময়সূচি

মৌলভীবাজারে ‘অপারেশন হিটব্যাক’ শুরু

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

police_ovijanমৌলভীবাজার সদর উপজেলার ফতেপুরের আস্তানায় শুরু হয়েছে অভিযান। পুলিশের বিশেষ বাহিনী কাউন্টার টেররিজম ইউনিট ও সোয়াটের সদস্যরা বুধবার ৮টার দিকে এ অভিযান শুরু করে।

মৌলভীবাজারের এ অভিযানের নাম দেওয়া হয়েছে ‘অপারেশন হিটব্যাক’। বাড়ির সামনে অ্যাম্বুলেন্স, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের যানবাহন রাখা হয়েছে। আর বড়হাট এলাকায় বাড়িটি ঘিরে রাখা হয়েছে।

স্থানীয়রা জানিয়েছেন, সন্ধ্যার কিছুটা আগে সোয়াট সদস্যরা ফতেপুরে আসেন। সন্ধ্যার পর থেকে সেখানে গুলি ও বোমার শব্দ শোনা যায়। তবে রাত সোয়া ৮টার পর সেখান থেকে আর কোনো শব্দ শুনতে পাননি তাঁরা।

জেলা প্রশাসনের পক্ষ থেকে পৌর এলাকার ৬ নম্বর ওয়ার্ড ও কুসুমবাগ এলাকা থেকে উপজেলা পরিষদের সম্মুখ পর্যন্ত ঢাকা-সিলেট পুরাতন মহাসড়কের উভয় পাশে ১৪৪ ধারা জারি করা হয়েছে। এ ছাড়া ফতেপুরের জঙ্গি আস্থানার বাড়ির দুই কিলোমিটার জুড়েও ১৪৪ ধারা জারি করা হয়েছে।

পুলিশ সূত্রে জানা যায়, জঙ্গি আস্তানা সন্দেহে মৌলভীবাজার শহরের বড়হাট এলাকায় এবং সদর উপজেলার ফতেপুর এলাকায় দুটি বাড়ি ঘেরাও করে রাখে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। এই বাড়ি দুটির মালিক লন্ডনপ্রবাসী সাইফুর রহমান। এক বাড়ি থেকে আরেক বাড়ির দূরত্ব প্রায় ২০ কিলোমিটার।

আরআর

মদিনায় চলছে ঐতিহ্য মেলা


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ