রবিবার, ১৫ নভেম্বর ২০২৬ ।। ৩০ কার্তিক ১৪৩৩ ।। ৫ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
চরমোনাই মাহফিল ঘিরে ভুয়া পোস্টার ভাইরাল, সতর্ক থাকার আহ্বান সন্তানদের দীনি শিক্ষায় গড়তে ভালোবাসা ও প্রজ্ঞার চর্চা জরুরি: শায়খ আব্দুল কাইয়ুম ন্যূনতম মজুরি ৩২ হাজার টাকা নির্ধারণ ও রেশনিং চালুর দাবি শ্রমিক ফেডারেশনের নাটোরে ট্রাকের ধাক্কায় বৃদ্ধের মৃত্যু স্বামীর মৃত্যুর পর অলংকার পরার বিধান কী? মাওলানা শামছুল হক ফরিদপুরী রহ. সম্পর্কে মুফতি তাকী উসমানীর হৃদয়স্পর্শী স্মৃতিচারণ বড় ভাইয়ের অসুস্থতায় সফর সংক্ষিপ্ত করে ফিরলেন মাওলানা আসজাদ মাদানী মহানবীর পরে কোনো নবী নেই—এটাই আমাদের বিশ্বাস: বাণিজ্যমন্ত্রী আইসিইউতে থাকা জামিয়া আশরাফিয়ার দুই শিক্ষার্থীর অবস্থার উন্নতি বিকেলে বসছে সংসদ অধিবেশন, আলোচনায় থাকছে যেসব বিষয়

কুমিল্লা সিটি কলেজকেন্দ্রে বিস্ফোরণ, ভোট স্থগিত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

vooteকুমিল্লা সিটি করপোরেশন (কুসিক) নির্বাচনে সরকারি সিটি কলেজকেন্দ্রে বিস্ফোরণ ও মারধরের ঘটনা ঘটেছে। এর পর কেন্দ্রটির ভোট গ্রহণ স্থগিত করা হয়েছে।

আজ বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টার দিকে বিস্ফোরণের এই ঘটনা ঘটে।

ঘটনার সময় ২১ নম্বর ওয়ার্ডের ওই ভোটকেন্দ্রে উপস্থিত এক প্রত্যক্ষদর্শী জানান, সাড়ে ১১টার দিকে ভোট গ্রহণ চলাকালে কেন্দ্রের বাইরে হঠাৎ দুটি ককটেলের বিস্ফোরণ ঘটে। একই সঙ্গে কয়েকজন যুবক কেন্দ্রে ঢুকে পড়ে। ওই সময় এক কাউন্সিলর প্রার্থীর শামসুদ্দিন নামের এজেন্টকে মারধর করা হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে।

সরকারি সিটি কলেজ কেন্দ্রের প্রিসাইডিং অফিসার ফরহাদ উদ্দিন জানান, বিস্ফোরণের কারণে উদ্ভুত পরিস্থিতির প্রেক্ষাপটে এই কেন্দ্রের ভোট গ্রহণ স্থগিত ঘোষণা করা হয়েছে।

আরআর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ