মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬ ।। ১৪ আশ্বিন ১৪৩৩ ।। ১৮ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
পাঠ্যবইয়ের মান যাচাইয়ে মধ্যরাতে ৬ প্রেসে শিক্ষামন্ত্রীর আকস্মিক পরিদর্শন মধ্যপ্রাচ্যে অস্থিরতায় বিশ্ববাজারে আরও বাড়ল তেলের দাম আল-আকসায় ইসরায়েলি কর্মকাণ্ডের তীব্র নিন্দা সৌদি আরবের যুদ্ধ বন্ধে মধ্যস্থতাকারীদের সঙ্গে পৃথক আলোচনায় যুক্তরাষ্ট্র ও ইরান ইয়েমেনে তীব্র সংঘাত: ২৪ ঘণ্টায় ৪৭৬ হুথি যোদ্ধা হতাহত, দাবি সেনাবাহিনীর বইমেলায় শাপলা কর্নার পরিদর্শন করলেন ইঞ্জিনিয়ার মাহবুবা হাকিম এমপি মাওলানা নুরুল ইসলাম খাঁনকে দেখতে হাসপাতালে জমিয়ত নেতৃবৃন্দ ঢাকা থেকে নিখোঁজ মাদরাসা ছাত্রকে পাওয়া গেল চাঁদপুরে, নেপথ্যে যে কারণ আল জামিয়াতুল ইমদাদিয়ায় দুই দিনব্যাপী সিরাতুন্নবী মাহফিল শুরু ১৩ নভেম্বর ২৯ সেপ্টেম্বর ২০২৬-এর নামাজের সময়সূচি

জাতীয় নির্বাচনে সবদলের অংশগ্রহণ চায় জাতিসংঘ: তোফায়েল আহমদ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

Tofayel ahmodআওয়ার ইসলাম : বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ বলেছেন, আগামী জাতীয় নির্বাচনে বাংলাদেশের সব রাজনৈতিক দলের অংশগ্রহণ দেখতে চায় জাতিসংঘ। বৃহস্পতিবার সচিবালয়ে নিজ দফতরে ঢাকায় নিযুক্ত জাতিসংঘের আবাসিক সমন্ময়কারী এবং ইউএনডিপির আবাসিক প্রতিনিধি রবার্ট বি. ওয়াপকিনসের সঙ্গে বৈঠক শেষে তিনি এ কথা জানান।

বাণিজ্যমন্ত্রী বলেন, আগামী নির্বাচন বিষয়ে জাতিসংঘের আবাসিক সমন্ময়কারী জানিয়েছেন, ‘আগামী নির্বাচন হতে হবে স্বচ্ছ, অবাধ ও নিরপেক্ষ। আমরা চাই শান্তিপূর্ণভাবে এ নির্বাচন অনুষ্ঠিত হোক। সব দলের অংশগ্রহণ আমরা দেখতে চায়।’ জবাবে আমি তাকে জানিয়েছি, ‘বিএনপি নির্বাচনে আসবে। আপনারা নিশ্চিত থাকেন সব দলের অংশগ্রহণে আগামীতে বাংলাদেশের নির্বাচন অনুষ্ঠিত হবে। তবে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থায় বাংলাদেশে আর কোনও নির্বাচন হবে না।’

তোফায়েল আহমেদ বলেন, আলোচনার এক পর্যায়ে জাতিসংঘের আবাসিক সমন্বয়কারী জানিয়েছেন নির্বাচন কমিশন গঠন নিয়ে বিরোধী দল ও বিএনপির বিরোধীতা তেমন জোরালো ছিল না।’

-এআরকে