বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬ ।। ২৮ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৫ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
চীন সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী লাইসেন্স বাতিলের প্রতিবাদে কর্মকর্তা-কর্মচারী ও রোগীর স্বজনদের বিক্ষোভ বিতর্কিত শিবমূর্তি অপসারণের দাবিতে রাজধানীতে খেলাফত আন্দোলনের বিক্ষোভ সাবেক এমপি বাহারের বক্তব্যের প্রতিবাদ, দেশে এনে বিচারের দাবি আলেমদের প্রস্তাবিত বাজেট ঋণনির্ভর ও উচ্চাভিলাসী: খেলাফত মজলিস আশাবাদে ভারাক্রান্ত সুলিখিত বাজেট, বাস্তবায়নে বড় চ্যালেঞ্জ: ইসলামী আন্দোলন কুমিল্লা ও নগরকান্দায় বাংলাদেশ খেলাফত মজলিসের প্রশিক্ষণ সভা অনুষ্ঠিত হিল্লার নামে ‘পাতানো বিয়ে’ কবিরা গুনাহ: মাওলানা আজহারী বৃহৎ রামমূর্তি নির্মাণ নিয়ে উদ্বেগ, দ্রুত অপসারণ চান পীর সাহেব মধুপুর আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিলের সিদ্ধান্ত প্রত্যাহার চায় ইসলামী আন্দোলন

ঢাকার আইপিইউ সম্মেলনে আসছে না পাকিস্তান

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

ipuআগামী ১ থেকে ৫ এপ্রিল ঢাকায় অনুষ্ঠেয় ইন্টার পার্লামেন্টারি ইউনিয়নের (আইপিইউ) ১৩৬ তম সম্মেলনে আসছে না পাকিস্তান। মঙ্গলবার পাকিস্তান সরকার বাংলাদেশ সরকারকে এই বিষয়ে আনুষ্ঠানিকভাবে জানিয়ে দিয়েছে বলে কূটনৈতিক সূত্র জানায়।

পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয় আইপিইউ সম্মেলন থেকে তাদের প্রতিনিধি দলের প্রত্যাহারের কোন কারণ বাংলাদেশকে জানায়নি। পাকিস্তান জাতীয় পরিষদের স্পিকারের নেতৃত্বে পাঁচ সদস্যের একটি প্রতিনিধি দলের এই সম্মেলনে অংশ নেওয়ার কথা ছিল। আসন্ন সম্মেলনে বিভিন্ন দেশের পার্লামেন্টের ৫৩ জন স্পিকার এবং ১৩২টি দেশের সাড়ে ৬ শ’ এমপিসহ সহস্রাধিক বিদেশি অতিথি অংশ নেবেন।

সম্মেলনের উদ্বোধন পর্বে নোবেল বিজয়ী কৈলাশ সত্যার্থী মূল প্রবন্ধ উপস্থাপন করবেন। বাংলাদেশ জাতীয় সংসদ এই আন্তর্জাতিক সম্মেলনের আয়োজক। সংসদ সদস্য সাবের হোসেন চৌধুরী বর্তমানে আইপিইউ’র প্রেসিডেন্টের দায়িত্ব পালন করছেন।

এআর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ