বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬ ।। ১৫ আশ্বিন ১৪৩৩ ।। ১৯ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
আপত্তি নেই মরিয়ম পরিবারের গাজী নজরুলের জামিনে ‘প্রতিবাদের নামে অশ্লীলতা ছড়ানোর কর্মসূচি প্রত্যাহার করুন’ চীনের বিনিয়োগ বাড়ানো ও রোহিঙ্গা প্রত্যাবাসনে সহায়তার আহ্বান রাষ্ট্রপতির আজীবন স্বপ্ন সাধ ফুটপাত দখলকারীদের বিরুদ্ধে উচ্ছেদ অভিযান অব্যাহত থাকবে: ডিএনসিসি প্রশাসক ‘বিএনপিকে উদ্দেশ্যমূলকভাবে চাঁদাবাজ বললে জনগণই বিচার করবে’  মক্কায় রাইড-হেইলিং সেবা চালু করল ইনড্রাইভ ‘প্রতিটি ওয়ার্ডে ছড়িয়ে পড়তে হবে, শরিয়াহর পক্ষে জনমত গড়তে হবে’ মিরপুরে ফুটপাত উচ্ছেদ অভিযানে সংঘর্ষ, তিন গাড়িতে আগুন সব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ১৫১ শয্যায় উন্নীত করার উদ্যোগ সরকারের

আবারও ধাক্কা খেলো ট্রাম্পের ভ্রমণ নিষেধাজ্ঞা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

trump 3 আওয়ার ইসলাম : যুক্তরাষ্ট্র ভ্রমণে ছয় মুসলিম দেশের নাগরিকদের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নতুন নিষেধাজ্ঞার বিরুদ্ধে স্থগিতাদেশের মেয়াদ বাড়িয়েছেন আদালত। স্থানীয় সময় বুধবার রাতে হাওয়াই অঙ্গরাজ্যের ফেডারেল কোর্টে এ বিষয়ে শুনানি শেষে স্থগিতাদেশ বহাল রাখার নির্দেশ জারি করেন বিচারক ড্যারিক ওয়াটসন। এর মধ্য দিয়ে আবারও বড় ধরনের ধাক্কা খেল হোয়াইট হাউস।
৬ মার্চ নতুন এ নিষেধাজ্ঞা জারি করেন ট্রাম্প। এতে বলা হয়, ইরান, লিবিয়া, সোমালিয়া, সুদান, সিরিয়া ও ইয়েমেনের যেসব নাগরিকের বৈধ ভিসা নেই, তারা আগামী ৯০ দিন যুক্তরাষ্ট্রে প্রবেশ করতে পারবেন না। ১২০ দিনের জন্য শরণার্থী গ্রহণ কার্যক্রম বন্ধ করা হয়। তবে নিষেধাজ্ঞার আওতার বাইরে রাখা হয় সংশ্লিষ্ট ৬টি মুসলিম দেশের গ্রিন কার্ডধারীদের। ১৬ মার্চ থেকে এ নিষেধাজ্ঞা কার্যকর হওয়ার কথা ছিল।
 নিষেধাজ্ঞার পরদিনই এর বিরুদ্ধে আদালতে মামলা করেন হাওয়াই অঙ্গরাজ্যের অ্যাটর্নি জেনারেল ডগলাস চিন। সংবিধান পরিপন্থী এবং এ অঙ্গরাজ্যের পর্যটন খাতের জন্য ক্ষতিকারক উল্লেখ করে এ নিষেধাজ্ঞার ওপর সাময়িক স্থগিতাদেশ চান তিনি। বলা হয়, এর ফলে বিদেশি শিক্ষার্থী ও কর্মীরা যুক্তরাষ্ট্রে প্রবেশে বাধার মুখে পড়বেন।

পরে এর সঙ্গে যোগ দেয় ওয়াশিংটন, অরিগন ও ম্যাসাচুসেটস অঙ্গরাজ্য। ৮ মার্চ হাওয়াই ডিস্ট্রিক্ট ফেডারেল কোর্টের বিচারক ড্যারিক ওয়াটসন এ বিষয়ে শুনানির নির্দেশ দেন। শুনানি শেষে কার্যকর হওয়ার আগ মুহূর্তে ট্রাম্পের নিষেধাজ্ঞা স্থগিত করেন তিনি।

-এআরকে


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ