বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬ ।। ২৮ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৫ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
চীন সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী লাইসেন্স বাতিলের প্রতিবাদে কর্মকর্তা-কর্মচারী ও রোগীর স্বজনদের বিক্ষোভ বিতর্কিত শিবমূর্তি অপসারণের দাবিতে রাজধানীতে খেলাফত আন্দোলনের বিক্ষোভ সাবেক এমপি বাহারের বক্তব্যের প্রতিবাদ, দেশে এনে বিচারের দাবি আলেমদের প্রস্তাবিত বাজেট ঋণনির্ভর ও উচ্চাভিলাসী: খেলাফত মজলিস আশাবাদে ভারাক্রান্ত সুলিখিত বাজেট, বাস্তবায়নে বড় চ্যালেঞ্জ: ইসলামী আন্দোলন কুমিল্লা ও নগরকান্দায় বাংলাদেশ খেলাফত মজলিসের প্রশিক্ষণ সভা অনুষ্ঠিত হিল্লার নামে ‘পাতানো বিয়ে’ কবিরা গুনাহ: মাওলানা আজহারী বৃহৎ রামমূর্তি নির্মাণ নিয়ে উদ্বেগ, দ্রুত অপসারণ চান পীর সাহেব মধুপুর আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিলের সিদ্ধান্ত প্রত্যাহার চায় ইসলামী আন্দোলন

খতীবদের বয়ান নিয়ন্ত্রণের চিন্তা ইতিবাচক হবে না

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

unus ahmad2রাজীব হত্যার বিচারের রায়ের ইমামদের বয়ানের বিষয়ে প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর মহাসচিব অধ্যক্ষ মাওলানা ইউনুছ আহমাদ।

আজ এক বিবৃতিতে মহাসচিব বলেছেন, ইমাম-খতীবদের বয়ানের বিষয়ে বিচারিক আদালতের নিয়ন্ত্রণের চিন্তা জঙ্গি ও সন্ত্রাসবাদের বিষয়ে ইতিবাচক হবে না। ইসলামী শিক্ষাকে বাধ্যতামূলক করার ব্যবস্থা নিলে দেশে সন্ত্রাস ও জঙ্গিবাদ থাকবে না।

মহাসচিব বলেন, ইমাম ও খতীবগণ দেশের আইন লঙ্ঘণ করে বক্তব্য দেন না। বরং ঘরে-বাইরে জঙ্গিবাদের কুফল সম্পর্কে মুসলি­দের উদ্ধুদ্ধ করে বয়ান করে থাকেন।

তিনি বলেন, চলমান সন্ত্রাস ও জঙ্গিবাদের বিরুদ্ধে দেশের ওলামায়ে কেরাম, পীর-মাশায়েখ ও মসজিদের ইমাম-খতীবগণ সবসময়ই সোচ্চার ভূমিকা পালন করে জাতিকে সোচ্চার করে আসছেন। ইসলাম, দেশ ও মানবতার পক্ষে দেশের সর্বস্তরের ওলামায়ে কেরাম ও খতীবগণ ঐক্লান্তিকভাবে কাজ করে আসছেন। জঙ্গিবাদের সাথে কোন ওলামায়ে কেরাম ও ইসলামী নেতৃবৃন্দের সম্পর্ক নেই। সন্ত্রাস-জঙ্গিবাদের বিষয়ে কুরআন-হাদীস ভিত্তিক বয়ান জুমার খুৎবায় দিয়ে চলেছেন। চলমান পরিস্থিতি ও ইসলামের বিভিন্ন বিধি-বিধান সম্পর্কে খতীবগণ জুমার খুৎবায় বয়ান করে থাকেন। সুদ-ঘুষ, সন্ত্রাস, দুর্নীতি, নারী অপহরণ-নারী ধর্ষণ ও ইভটিজিংসহ বিভিন্ন অপরাধের বিরুদ্ধে গণসচেতনায় মসজিদের ইমাম-খতীবগণ অত্যন্ত জোরালোভাবে দায়িত্বশীল ভূমিকা পালন করে থাকেন।

তিনি বলেন, ইমামদের নিয়ন্ত্রণের চেষ্টা না করে শিক্ষার সকলস্তরে সন্ত্রাস ও জঙ্গি বিরোধী কুরআন-হাদীস ভিত্তিক শিক্ষাকে বাধ্যতামূলক করলে সরলমনা মুসলমান যুবকরা জঙ্গিবাদে ধাবিত হবে না। এ যাবৎ যত জঙ্গি গ্রেফতার হয়েছে তাদের সাথে মসজিদের ইমাম খতীবগণের সম্পর্ক প্রমাণিত হয়নি।

কৃষ্ণ ছিলেন নারী উত্যক্তকারী: ভারতের আইনজীবী

অসহায়দের মাঝে মশারি বিতরণ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ