মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬ ।। ১৪ আশ্বিন ১৪৩৩ ।। ১৮ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
পাঠ্যবইয়ের মান যাচাইয়ে মধ্যরাতে ৬ প্রেসে শিক্ষামন্ত্রীর আকস্মিক পরিদর্শন মধ্যপ্রাচ্যে অস্থিরতায় বিশ্ববাজারে আরও বাড়ল তেলের দাম আল-আকসায় ইসরায়েলি কর্মকাণ্ডের তীব্র নিন্দা সৌদি আরবের যুদ্ধ বন্ধে মধ্যস্থতাকারীদের সঙ্গে পৃথক আলোচনায় যুক্তরাষ্ট্র ও ইরান ইয়েমেনে তীব্র সংঘাত: ২৪ ঘণ্টায় ৪৭৬ হুথি যোদ্ধা হতাহত, দাবি সেনাবাহিনীর বইমেলায় শাপলা কর্নার পরিদর্শন করলেন ইঞ্জিনিয়ার মাহবুবা হাকিম এমপি মাওলানা নুরুল ইসলাম খাঁনকে দেখতে হাসপাতালে জমিয়ত নেতৃবৃন্দ ঢাকা থেকে নিখোঁজ মাদরাসা ছাত্রকে পাওয়া গেল চাঁদপুরে, নেপথ্যে যে কারণ আল জামিয়াতুল ইমদাদিয়ায় দুই দিনব্যাপী সিরাতুন্নবী মাহফিল শুরু ১৩ নভেম্বর ২৯ সেপ্টেম্বর ২০২৬-এর নামাজের সময়সূচি

একক নির্বাচনে যাবে জাতীয় পার্টি;এরশাদ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: আগামী  নির্বাচনে এককভাবে অংশ নেয়ার কথা জানালেন জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ। তিনি বলেনি, ‘আমরা আপাতত একক নির্বাচন করার সিদ্ধান্ত গ্রহণ করেছি। জোট গঠন করছি, দলকে শক্তিশালী করার জন্য।বাকীটা  পরবর্তীতে দেখা যাবে।’ সোমবার দুপুরে মাদারীপুর সদর উপজেলার প্রত্যন্ত গ্রাম কলাগাছিয়ায় সঙ্গীতশিল্পী নকুল কুমার বিশ্বাসের আমন্ত্রণে ‘মানবমন্দির’ ও ‘হাসপাতাল’ উদ্বোধন অনুষ্ঠানে দেওয়া বক্তব্যে তিনি আগামী নির্বাচন নিয়ে জাতীয় পার্টির এমন অবস্থান তুলে ধরেন।

এরশাদ বলেন, ‘নকুল কুমার বিশ্বাস যে মানবমন্দির প্রতিষ্ঠা করেছে তা সবকিছুর ঊর্ধ্বে। ভালোবাসা সবকিছুর উর্ধ্বে, হিন্দু যা মুসলমানও তা। মানুষতো মানুষই। মানুষ মানুষের জন্য কাজ করবে, তবেইতো মহত্ত্ব অর্জন করবে।’

ভারতের সঙ্গে চুক্তির ব্যাপারে এরশাদ বলেন, ‘বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে মিলে আমরা দেশ চালাচ্ছি। কি চুক্তি হবে সেটা চুক্তির পরে বিস্তারিত জানা যাবে। উনি এমন কিছু করবেন না যাতে আমাদের সম্মানহানি হয়, কারণ উনি বঙ্গবন্ধুর কন্যা।’

এরশাদের সঙ্গে এ সময় আরও উপস্থিত ছিলেন জাতীয় পার্টির মহাসচিব এবিএম রুহুল আমিন হাওলাদার, সংখ্যালঘু বিষয়ক উপদেষ্টা সোমনাথ দে, মাদারীপুরের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট সৈয়দ ফারুক আহম্মেদ, সহকারী পুলিশ সুপার সুমন দেবসহ স্থানীয় আওয়ামী লীগ ও জাতীয় পার্টির নেতৃবৃন্দ।

 

আরআর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ