বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬ ।। ১৫ আশ্বিন ১৪৩৩ ।। ১৯ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
আপত্তি নেই মরিয়ম পরিবারের গাজী নজরুলের জামিনে ‘প্রতিবাদের নামে অশ্লীলতা ছড়ানোর কর্মসূচি প্রত্যাহার করুন’ চীনের বিনিয়োগ বাড়ানো ও রোহিঙ্গা প্রত্যাবাসনে সহায়তার আহ্বান রাষ্ট্রপতির আজীবন স্বপ্ন সাধ ফুটপাত দখলকারীদের বিরুদ্ধে উচ্ছেদ অভিযান অব্যাহত থাকবে: ডিএনসিসি প্রশাসক ‘বিএনপিকে উদ্দেশ্যমূলকভাবে চাঁদাবাজ বললে জনগণই বিচার করবে’  মক্কায় রাইড-হেইলিং সেবা চালু করল ইনড্রাইভ ‘প্রতিটি ওয়ার্ডে ছড়িয়ে পড়তে হবে, শরিয়াহর পক্ষে জনমত গড়তে হবে’ মিরপুরে ফুটপাত উচ্ছেদ অভিযানে সংঘর্ষ, তিন গাড়িতে আগুন সব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ১৫১ শয্যায় উন্নীত করার উদ্যোগ সরকারের

দেওবন্দে জমিয়তের সর্বধর্মীয় ঐক্য সম্মেলন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

deubond_madani

হাওলাদার জহিরুল ইসলাম
দেওবন্দ থেকে

ভারতীয় মুসলমানদের দীনি ও সামাজিক সংগঠন জমিয়তে উলামায়ে হিন্দ সাহারানপুর জেলা শাখার উদ্যোগে দেওবন্দের কাসেমপুরায় ‘জাতীয় ঐক্য সম্মেলনে’র আয়োজন করা হয়েছে আজ৷

ধর্মীয় সম্প্রীতি, জাতিগত ঐক্য প্রতিষ্ঠা, সন্ত্রাসবাদ, উগ্রবাদ, অশ্লীলতা, মাদক, নেশাসহ সকল সামাজিক অন্যায় অবিচারের বিরুদ্ধে ধর্ম বর্ণ নির্বিশেষে ঐক্যবদ্ধ প্লাটফর্ম তৈরি ইত্যাদিকে সামনে রেখেই আজকের এই সম্মেলন৷

সম্মেলনে জমিয়তে উলামায়ে হিন্দের নেতৃবৃন্দ, দেওবন্দের উলামা, বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের ব্যক্তিবর্গ বক্তব্য রাখবেন৷ প্রধান অতিথি হিসেবে থাকবেন জমিয়তে উলামায়ে হিন্দের সেক্রেটারী জেনারেল হজরত মাওলানা সাইয়্যিদ মাহমুদ আসআদ মাদানি৷ উপস্থিত থাকবেন হিন্দু ধর্মের মহা ঠাকুর আচারিয়া প্রমোদ কৃষ্ণ জি৷

দারুল উলুম দেওবন্দের অদূরে কাসেমপুরায় আয়োজিত ওই সম্মেলন পরিচালনা করবেন শায়খুল ইসলাম হজরত হুসাইন আহমদ মাদানি রহ. এর নাওয়াসা হজরত মাওলানা কারী আফ্ফান৷

আরআর

ঢাবির ভাইবায় প্রশ্ন: ‘১০ জন পর্নস্টারের নাম বলো’


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ