বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬ ।। ১৫ আশ্বিন ১৪৩৩ ।। ১৯ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
আপত্তি নেই মরিয়ম পরিবারের গাজী নজরুলের জামিনে ‘প্রতিবাদের নামে অশ্লীলতা ছড়ানোর কর্মসূচি প্রত্যাহার করুন’ চীনের বিনিয়োগ বাড়ানো ও রোহিঙ্গা প্রত্যাবাসনে সহায়তার আহ্বান রাষ্ট্রপতির আজীবন স্বপ্ন সাধ ফুটপাত দখলকারীদের বিরুদ্ধে উচ্ছেদ অভিযান অব্যাহত থাকবে: ডিএনসিসি প্রশাসক ‘বিএনপিকে উদ্দেশ্যমূলকভাবে চাঁদাবাজ বললে জনগণই বিচার করবে’  মক্কায় রাইড-হেইলিং সেবা চালু করল ইনড্রাইভ ‘প্রতিটি ওয়ার্ডে ছড়িয়ে পড়তে হবে, শরিয়াহর পক্ষে জনমত গড়তে হবে’ মিরপুরে ফুটপাত উচ্ছেদ অভিযানে সংঘর্ষ, তিন গাড়িতে আগুন সব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ১৫১ শয্যায় উন্নীত করার উদ্যোগ সরকারের

প্রেমিক-প্রেমিকার মুখ থেঁতলানো বিবস্ত্র লাশ উদ্ধার

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

kalkata_lashশরীরের বিভিন্ন স্থানে আঘাতসহ মুখ থেঁতলানো প্রেমিক প্রেমিকার লাশ উদ্ধার করেছে কলকাতার পুলিশ। গরু চরাতে গিয়ে গ্রামবাসীর নজরে পড়ে বিবস্ত্র লাশ দুটি।

জানা গেছে, দেহ দুটি সম্পূর্ণ নগ্ন। তাদের শরীরের বিভিন্ন অংশে ছিল আঘাতের চিহ্ন। মুখ দুটি ছিল থেঁতলানো।

পুলিশ জানিয়েছে, ঘটনাস্থল থেকে আধার কার্ড এবং ড্রাইভিং লাইসেন্স উদ্ধার হয়েছে। সেখান থেকে মৃতদের নাম ও পরিচয় জানা যায়। চব্বিশ বছরের ওই তরুণের নাম সার্থক ওয়াঘচোর। বাড়ি আহমেদনগরের রাহুরিতে। অন্যজন, বাইশ বছরের শ্রুতি সঞ্জয় দাম্বরে।

জানা গেছে, সার্থক আইএনএস-এর মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের ছাত্র। শ্রুতিও একই প্রতিষ্ঠানের কম্পিউটার ইঞ্জিনিয়ারিং বিভাগের ছাত্রী।

প্রাথমিকভাবে পুলিশের অনুমান, শ্রুতি এবং সার্থক রবিবার বিকেলে ওই হিল স্টেশনে ঘুরতে গিয়েছিলেন। সেখানে হয়তো দুষ্কৃতীর খপ্পরে পড়েন তারা। টাকাপয়সা হাতিয়ে নিয়ে তাদের নগ্ন করে, খুন করা হয়েছে। যদিও পুলিশের এই তত্ত্ব মানতে নারাজ অনেকেই। দেহ দুটি যেখান থেকে উদ্ধার হয় সেখান থেকে ২০০ ফুট দূরে সার্থকের বাইক উদ্ধার হয়েছে। এই ঘটনায় জড়িত সন্দেহে দু’জনকে গ্রেফতার করেছে পুলিশ।

জানা গেছে, সার্থক এবং শ্রুতির মধ্যে প্রেমের সম্পর্ক ছিল। সেই কারণে খুনের পাশাপাশি এই মৃত্যুর পিছনে আত্মহত্যার তত্ত্বও তুলে ধরেছে পুলিশ। শুনসান এলাকায় গিয়ে একজনকে খুন করে অন্য জন আত্মহত্যাও করতে পারেন বলে মত পুলিশের। যদিও আত্মহত্যার তত্ত্ব খারিজ করে দিয়েছেন শ্রুতির বাড়ির লোকজন। তাদের দাবি, দুই পরিবারই সার্থক এবং শ্রুতির সম্পর্কের কথা জানতেন। এবং তাঁদের মধ্যে কোনও বিবাদও ছিল না। খুন নাকি আত্মহত্যা এই নিয়ে ধোঁয়াশা রয়েছে।

আরআর

ঢাবির ভাইবায় প্রশ্ন: ‘১০ জন পর্নস্টারের নাম বলো’


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ