মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬ ।। ১৪ আশ্বিন ১৪৩৩ ।। ১৮ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে চলছে একনেক সভা এলপিজির সংকট নেই, মজুতদারি করলে ব্যবস্থা: ডা. জাহেদ ‘বাংলাদেশে ১ বিলিয়ন ডলার বিনিয়োগে আগ্রহী মার্কিন এআই-সেমিকন্ডাক্টর কোম্পানি’ পাঠ্যবইয়ের মান যাচাইয়ে মধ্যরাতে ৬ প্রেসে শিক্ষামন্ত্রীর আকস্মিক পরিদর্শন মধ্যপ্রাচ্যে অস্থিরতায় বিশ্ববাজারে আরও বাড়ল তেলের দাম আল-আকসায় ইসরায়েলি কর্মকাণ্ডের তীব্র নিন্দা সৌদি আরবের যুদ্ধ বন্ধে মধ্যস্থতাকারীদের সঙ্গে পৃথক আলোচনায় যুক্তরাষ্ট্র ও ইরান ইয়েমেনে তীব্র সংঘাত: ২৪ ঘণ্টায় ৪৭৬ হুথি যোদ্ধা হতাহত, দাবি সেনাবাহিনীর বইমেলায় শাপলা কর্নার পরিদর্শন করলেন ইঞ্জিনিয়ার মাহবুবা হাকিম এমপি মাওলানা নুরুল ইসলাম খাঁনকে দেখতে হাসপাতালে জমিয়ত নেতৃবৃন্দ

জঙ্গিদের মধ্যে ছাত্রলীগ থাকলেও বিচার হবে

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

kamalজঙ্গিদের মধ্যে ছাত্রলীগ থাকলেও বিচার হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল।

বুধবার দুপুরে ময়মনসিংহে স্থাপিত জেলা পুলিশের অত্যাধুনিক মিডিয়া সেন্টার ও সিসি ক্যামেরা কন্ট্রোল রুম পরিদর্শন শেষে গণমাধ্যমকর্মীদের এ কথা বলেন স্বরাষ্ট্রমন্ত্রী।

সাংবাদিকদের প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল বলেন, “জঙ্গিবাদে ছাত্রলীগ নেতা আসছে কিংবা জামায়াত-শিবির আসছে এগুলো তো ইনকোয়ারির (তদন্ত) ব্যাপার। ইনকোয়ারি করে আমাদের নিরাপত্তা বাহিনী দেখছে, এখন পর্যন্ত আমাদের কাছে ছাত্রলীগ নামধারী কেউ এই জঙ্গিতে অবস্থান নিয়েছেন কি না তা আমাদের জানা নেই। তবে আইন সবার জন্যই সমান, সে ছাত্রলীগ হোক আর যেই হোক। যে এই সমস্ত জঙ্গি তৎপরতা বা এই ধ্বংসাত্মক প্রচেষ্টায় লিপ্ত হবে তার জন্য আইনানুগ ব্যবস্থা হবে। আর আমরা ছাত্রলীগের কোনো নেতাকর্মীকে এই কাজে এখন পর্যন্ত পাইনি।”

ময়মনসিংহ শহরে জঙ্গি সন্দেহে গ্রেফতার সাতজনের মধ্যে জেলার ধোবাউড়া উপজেলার বাঘবেড় ইউনিয়ন শাখা ছাত্রলীগের সহসভাপতি আল আমিনও (২৫) রয়েছেন।

এ সময় সেখানে আরো উপস্থিত ছিলেন পুলিশের ময়মনসিংহ রেঞ্জের উপমহাপরিদর্শক (ডিআইজি) চৌধুরী আবদুল্লাহ আল মামুন, বিভাগীয় কমিশনার জি এম সালেহ উদ্দিন ও পুলিশ সুপার সৈয়দ নুরুল ইসলাম।

এআর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ