মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬ ।। ১৪ আশ্বিন ১৪৩৩ ।। ১৮ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে চলছে একনেক সভা এলপিজির সংকট নেই, মজুতদারি করলে ব্যবস্থা: ডা. জাহেদ ‘বাংলাদেশে ১ বিলিয়ন ডলার বিনিয়োগে আগ্রহী মার্কিন এআই-সেমিকন্ডাক্টর কোম্পানি’ পাঠ্যবইয়ের মান যাচাইয়ে মধ্যরাতে ৬ প্রেসে শিক্ষামন্ত্রীর আকস্মিক পরিদর্শন মধ্যপ্রাচ্যে অস্থিরতায় বিশ্ববাজারে আরও বাড়ল তেলের দাম আল-আকসায় ইসরায়েলি কর্মকাণ্ডের তীব্র নিন্দা সৌদি আরবের যুদ্ধ বন্ধে মধ্যস্থতাকারীদের সঙ্গে পৃথক আলোচনায় যুক্তরাষ্ট্র ও ইরান ইয়েমেনে তীব্র সংঘাত: ২৪ ঘণ্টায় ৪৭৬ হুথি যোদ্ধা হতাহত, দাবি সেনাবাহিনীর বইমেলায় শাপলা কর্নার পরিদর্শন করলেন ইঞ্জিনিয়ার মাহবুবা হাকিম এমপি মাওলানা নুরুল ইসলাম খাঁনকে দেখতে হাসপাতালে জমিয়ত নেতৃবৃন্দ

ওলামা সম্মেলনে মোবাইল বিড়ম্বনা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

Mobileআওয়ার ইসলাম : ইসলামিক ফাউন্ডেশনের প্রতিষ্ঠা বার্ষিকীতে এসে মোবাইল বিড়ম্বনায় পড়েছেন আলেম উলামাগণ। পূর্ব থেকে নিষেধ থাকলেও অনেকেই মোবাইল এনে বিপাকে পড়েছেন।মোবাইল ফোন নিয়ে সমাবেশে কাউকে ঢুকতে দিচ্ছে না আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

তাদের নজরদারির মধ্যে মোবাইল নিয়ে আসা অনেকেই সমাবেশের মূল অংশে না গিয়ে সোহরাওয়ার্দী উদ্যানের বাইরে অবস্থান করছেন। আবার কেউ কেউ নিজেদের পরিচিত কাউকে বুঝিয়ে-শুনিয়ে নিজের মোবাইল ফোন রেখে সমাবেশে প্রবেশ করছেন।

নিষেধাজ্ঞা থাকার পরও কেনো মোবাইল নিয়ে এসেছেন এমন প্রশ্নের উত্তর একাধিক আলেম বলেছেন, ‘বাড়ি থেকে বহু দূরে এসেছি। এখানে কাউকে চিনি না। তাই যোগাযোগ রক্ষার জন্য মোবাইল ফোন এনেছি।

অনেকের উত্তর ছিলো একটু ভিন্ন। তারা বলেছেন, ছবি ও সেলফি তোলার জন্য মোবাইল ফোন এনেছেন তারা।

এবারের সম্মেলনে দেশের ৬৪ জেলা থেকে সর্বমোট ১ লাখ ৬ হাজার ৭৭৩ জন কার্ডপ্রাপ্ত আলেমের সমাবেশে অংশ নেয়ার কথা রয়েছে। আত্মীয়-স্বজনদের কাছে কেউ কেউ মোবাইল রেখে এলেও অনেকেই মোবাইল নিয়ে এসে বিপাকে পড়েছেন।

-এআরকে

১৯ লাখ শিক্ষার্থীর হাতে ইসলামি পাঠ্য বই তুলে দিল ইসলামিক ফাউন্ডেশন


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ