শুক্রবার, ১২ জুন ২০২৬ ।। ২৯ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৬ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
চীন সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী লাইসেন্স বাতিলের প্রতিবাদে কর্মকর্তা-কর্মচারী ও রোগীর স্বজনদের বিক্ষোভ বিতর্কিত শিবমূর্তি অপসারণের দাবিতে রাজধানীতে খেলাফত আন্দোলনের বিক্ষোভ সাবেক এমপি বাহারের বক্তব্যের প্রতিবাদ, দেশে এনে বিচারের দাবি আলেমদের প্রস্তাবিত বাজেট ঋণনির্ভর ও উচ্চাভিলাসী: খেলাফত মজলিস আশাবাদে ভারাক্রান্ত সুলিখিত বাজেট, বাস্তবায়নে বড় চ্যালেঞ্জ: ইসলামী আন্দোলন কুমিল্লা ও নগরকান্দায় বাংলাদেশ খেলাফত মজলিসের প্রশিক্ষণ সভা অনুষ্ঠিত হিল্লার নামে ‘পাতানো বিয়ে’ কবিরা গুনাহ: মাওলানা আজহারী বৃহৎ রামমূর্তি নির্মাণ নিয়ে উদ্বেগ, দ্রুত অপসারণ চান পীর সাহেব মধুপুর আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিলের সিদ্ধান্ত প্রত্যাহার চায় ইসলামী আন্দোলন

কলেজ-ভার্সিটিতে জিন্স ও টি-শার্ট নিষিদ্ধ করলেন যোগী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

Jins_shirtআওয়ার ইসলাম : ভারতের উত্তরপ্রদেশের নবনির্বাচিত মুখ্যমন্ত্রী আদিত্যনাথ ক্ষমতা গ্রহণের পর জন্ম দিয়ে চলেছেন একের পর এক আলোচনা, তর্ক ও বিতর্ক। তবে তার সব সিদ্ধান্ত যে মন্দ নয় সে প্রমাণই তিনি এবার দিলেন। রাজ্যের কলেজগুলোতে নিষিদ্ধ করলেন জিন্স ও টি-শার্ট।

প্রায় পাঁচশ কলেজে জিন্স এবং টি-শার্ট পরার ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছেন নতুন মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। এর আগে রাজ্যের শিক্ষা প্রতিষ্ঠানে ধূমপান ও গুটখা নিষেধাজ্ঞা করেন দেশটির ক্ষমতাসীন রাজনৈতিক দল ভারতীয় জনতা পার্টির এই নেতা।

 মুখ্যমন্ত্রী আদিত্যনাথের এই নির্দেশ রাজ্যের ১৫৮টি সরকারি ও ৩৩১টি সরকারি সাহায্যপ্রাপ্ত কলেজে বাস্তবায়ন করা হবে। শিক্ষার্থীদের পাশাপাশি এসব কলেজের শিক্ষক-শিক্ষিকাগণকেও শালীন পোশাক পরার নির্দেশ দেয়া হয়েছে।

এছাড়া জিনস এবং টি-শার্ট না পরারও নির্দেশনা দেয়া হয়। স্কুলের শিক্ষার্থীরা যাতে রাজ্য সরকারের এই নির্দেশনা উপেক্ষা করতে না পারে সেবিষয়ে শিক্ষকদেরকে নজরদারি করতে বলা হয়েছে।

সূত্র : কলকাতা টুয়েন্টিফোর ডটকম

-এআরকে

যোগীর শপথের দিনেই উত্তর প্রদেশে মুসলিম নেতা খুন

মুসলিমদের নিয়ে যা বলেছিলেন যোগী


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ