রবিবার, ২৬ জুলাই ২০২৬ ।। ১০ শ্রাবণ ১৪৩৩ ।। ১২ সফর ১৪৪৮

শিরোনাম :
ভারতের নতুন শিক্ষামন্ত্রীর দায়িত্বে প্রহ্লাদ যোশী ভিসা আবেদনে নতুন নির্দেশনা মার্কিন দূতাবাসের আসামে ভয়াবহ বন্যা, হিন্দু-মুসলিম নির্বিশেষে সবার পাশে মাওলানা বদরুদ্দিন আজমল কুবিতে শায়খে চরমোনাই, জুলাই শহীদদের স্মরণে দোয়া লন্ডনে জমিয়তে উলামায়ে ইসলামের শিক্ষা সফর জুলাই অভ্যুত্থানে ইসলামী আন্দোলনই ছিল সক্রিয়: পীর সাহেব চরমোনাই মসজিদে নববীর কুরআন শিক্ষক শায়খ কারিম হাসুনার ইন্তেকাল আয়া সোফিয়ায় পুনরায় নামাজ শুরুর ছয় বছর পূর্তিতে এরদোগানের বার্তা ইসলামী আন্দোলন ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি মারুফ, সেক্রেটারি শরীয়াতুল্লাহ সাভারে চাঁদা দাবির জেরে পুলিশ-সন্ত্রাসীদের গোলাগুলি

৩ মাসে ৩০০ ফিলিস্তিনি শিশুকে আটক করেছে ইসরাইল

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

filistini-sisuইহুদিবাদী ইসরাইলি সেনারা চলতি বছরের শুরু থেকে এ পর্যন্ত অন্তত ৩০০ ফিলিস্তিনি শিশুকে ধরে নিয়ে গেছে। ফিলিস্তিনি মানবাধিকার সংগঠন ‘প্যালেস্টিনিয়ান প্রিজনার্স ক্লাব’ এ তথ্য প্রকাশ করে বলেছে, ফিলিস্তিনি শিশুদের আটকের পাশাপাশি তাদেরকে মারধর ও তাদের ওপর নির্যাতন চালায় ইহুদিবাদী সেনারা।

বুধবার ফিলিস্তিনি শিশু দিবস উপলক্ষে প্রকাশিত এক প্রতিবেদনে মানবাধিকার সংগঠনটি বলেছে, অধিকৃত ফিলিস্তিনের সর্বত্র শিশুরা ইসরাইলি নিরাপত্তা বাহিনীর বর্বরতার শিকার হচ্ছে। ইউনিসেফসহ অন্যান্য আন্তর্জাতিক মানবাধিকার সংগঠনকে ফিলিস্তিনি শিশু নির্যাতনের দিকে আরো বেশী মনযোগী হওয়ারও আহ্বান জানিয়েছে প্যালেস্টিনিয়ান প্রিজনার্স ক্লাব।

এ ছাড়া, ফিলিস্তিনের সংস্কৃতি মন্ত্রণালও ফিলিস্তিনি শিশুদের রক্ষা করতে এগিয়ে আসার জন্য আন্তর্জাতিক সমাজের প্রতি আহ্বান জানিয়েছে। এটি জানিয়েছে, ফিলিস্তিনের মোট জনসংখ্যার শতকরা প্রায় ৪৬ ভাগই শিশু। সংস্কৃতি মন্ত্রণালয় আরো বলেছে, শিশুদের ওপর ইসরাইলের আক্রোশ সুস্পষ্টভাবে প্রমাণ করে যে, তারা জাতির ভবিষ্যত ফিলিস্তিনি শিশুদের বিরুদ্ধে ‘প্রকৃত যুদ্ধ’ শুরু করেছে।

ফিলিস্তিনের সংস্কৃতি মন্ত্রণালয় বলেছে, ফিলিস্তিনি শিশুদের বিরুদ্ধে দশকের পর দশক ধরে নিরবচ্ছিন্ন অপরাধ চালিয়ে যাওয়ার জন্য ইসরাইলকে অবশ্যই বিচারের কাঠগড়ায় দাঁড় করানো উচিত।

ইসরাইলি কারাগারগুলোতে বর্তমানে অন্তত ৭,০০০ ফিলিস্তিনি আটক রয়েছেন যাদের মধ্যে শত শত শিশু রয়েছে।  কথিত প্রশাসনিক আটকাদেশের অধীনে বন্দি করে রাখা হয়েছে হাজার হাজার বন্দিকে। ইসরাইলের প্রশাসনিক আটকাদেশ দিয়ে বিনা বিচারে অনির্দিষ্টকালের জন্য ফিলিস্তিনি মুসলমানদের আটক  রাখা যায়। ইসরাইলি কারাগারে বর্তমানে বন্দি থাকা অনেক ফিলিস্তিনি এই আটকাদেশের আওতায় গত ১১ বছর ধরে বন্দি রয়েছে।

সূত্র: পার্সটুডে


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ