বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬ ।। ২৭ কার্তিক ১৪৩৩ ।। ২ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
মুফতি তাকী উসমানীর বাংলাদেশ সফরে আলেম সমাজের প্রত্যাশা লাশ গোসলের সময় শরীর থেকে নাপাক বের হলে করণীয় বোরগাঁও আশরাফুল উলুম মাদরাসার ৬০ বছর পূর্তি সম্মেলন ৩ ফেব্রুয়ারি ‘অনুমতি ছাড়া ছবি ব্যবহার করলে কেয়ামতের দিন আল্লাহর দরবারে অভিযোগ করব’ ‘এমপির বাড়িতে হামলা সরকারের নিরাপত্তা ব্যর্থতার প্রমাণ’ ময়মনসিংহে ৯ দিনব্যাপী ইসলামি বইমেলা শুরু মুফতি তাকী উসমানীর সফর উপলক্ষে শুক্রবার প্রেস ব্রিফিং ফ্যাসিবাদী অপশক্তি ফের মাথাচাড়া দিচ্ছে, কঠোর পদক্ষেপ নিন: খেলাফত মজলিস সিলেটে দুই দিনব্যাপী খতমে নবুওয়ত মহাসম্মেলন সফল করার আহ্বান মক্কার দুই স্থানে আছড়ে পড়ল ভূপাতিত ক্ষেপণাস্ত্রের ধ্বংসাবশেষ

শিক্ষার নির্দিষ্ট কোন বয়স নেই

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: পবিত্র ক্বুরআনের প্রথম শব্দ হলো 'ইক্বরা'। অর্থাৎ পড়, শেখো, লেখ। আর হাদীস শরীফে দ্বীনি ইলম শিক্ষার জন্য রয়েছে অসংখ্য বানী। এক হাদীসে এসেছে " দোলনা থেকে কবর পর্যন্ত বিদ্যার্জন কর"।
আলহাজ্জ মোঃ মাহবুবুর রহমান, বয়সঃ ৫৫/৬০। তিনি আমাদের "জামিয়া কারীমিয়া দারুল উলূম, বামৈল, ডেমরা, ঢাকা"র হেদায়াতুন নাহু জামায়াতের ছাত্র। এর পূর্বের জামায়াতগুলোও এখানে পড়েছেন। তার ছেলেও এখানের ছাত্র। পিতাপুত্র উভয়েই একই মাদরাসার নজীর বিহীন শিক্ষার্থী।


তিনি বাইতুল কারীম জামে' মসজিদের হালকা কমিটির 'ইমাম-কাম-অডিটর'। বয়ান বেশ হৃদয়গ্রাহী। বয়ান আর মুনাজাতে শ্রোতাদের অশ্রু ঝড়ে। খুবই মোয়াদ্দাব। শিক্ষকদের সাথে ছাত্রদের মতই নরম আচরণ করেন। দিল থেকে তার জন্য দুয়া আসে।

সকল বন্ধুদের কাছে এই শিক্ষার্থী, মাদরাসা, শিক্ষক, সকল তালাবা ও সংশ্লিষ্ট সকলের জন্য দুয়া চাই।
আর অনুরোধ করব, আসুন! বয়সের তারতম্য ভুলে সকলেই ফরজ ইলমেদ্বীন শিক্ষা অর্জন করি।

মুফতি হাবিবুল্লাহ সিরাজী

মুহতামিম জামিয়া কারিমিয়া দারুল উলুম, বামৈল, ডেমরা, ঢাকা।

এর ফেসবুক টাইমলাইন থেকে

এসএস


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ