মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬ ।। ১৪ আশ্বিন ১৪৩৩ ।। ১৮ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে চলছে একনেক সভা এলপিজির সংকট নেই, মজুতদারি করলে ব্যবস্থা: ডা. জাহেদ ‘বাংলাদেশে ১ বিলিয়ন ডলার বিনিয়োগে আগ্রহী মার্কিন এআই-সেমিকন্ডাক্টর কোম্পানি’ পাঠ্যবইয়ের মান যাচাইয়ে মধ্যরাতে ৬ প্রেসে শিক্ষামন্ত্রীর আকস্মিক পরিদর্শন মধ্যপ্রাচ্যে অস্থিরতায় বিশ্ববাজারে আরও বাড়ল তেলের দাম আল-আকসায় ইসরায়েলি কর্মকাণ্ডের তীব্র নিন্দা সৌদি আরবের যুদ্ধ বন্ধে মধ্যস্থতাকারীদের সঙ্গে পৃথক আলোচনায় যুক্তরাষ্ট্র ও ইরান ইয়েমেনে তীব্র সংঘাত: ২৪ ঘণ্টায় ৪৭৬ হুথি যোদ্ধা হতাহত, দাবি সেনাবাহিনীর বইমেলায় শাপলা কর্নার পরিদর্শন করলেন ইঞ্জিনিয়ার মাহবুবা হাকিম এমপি মাওলানা নুরুল ইসলাম খাঁনকে দেখতে হাসপাতালে জমিয়ত নেতৃবৃন্দ

আহলে হাদিসের কার্যালয় উদ্বোধন করলেন সৌদি মেহমানরা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

ইসলামের নামে বিশ্বব্যাপী জঙ্গিবাদ ছড়িয়ে দেওয়া হচ্ছে। তাই মুসলিম তরুণদের জঙ্গিবাদমুক্ত শিক্ষা দেওয়ার আহ্বান জানিয়েছেন সফররত সৌদি আরবের অতিথিরা।

আজ শনিবার সকালে রাজধানীর যাত্রাবাড়ীতে জমঈয়তে আহলে হাদিসের কার্যালয় উদ্বোধনকালে অতিথিরা এসব কথা বলেন।  খবর এনটিভি

সৌদি আরবের পবিত্র কাবা শরিফ মসজিদুল হারামের ভাইস প্রেসিডেন্ট শায়খ ড. মুহাম্মদ বিন নাসির আল খুজাইম বলেন, সমাজে যাতে সন্ত্রাসবাদ বিস্তার লাভ না করে সেদিকে সবাইকে সচেতন থাকতে হবে। প্রকৃত আলেম-ওলামাদের এ বিষয়ে আরো বেশি সচেতন থাকতে হবে।

[বেফাকভুক্ত হলো যাত্রাবাড়ী মাদরাসা, কমিটিতে আসছেন আল্লামা মাহমদুল হাসান]

এ সময় সৌদি আরবের মসজিদে নববীর সিনিয়র ইমাম ও খতিব শায়খ ড. আবদুল মহসিন বিন মুহাম্মদ আল কাসিমসহ সফররত অতিথিরা বক্তব্য দেন। পরে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র মোহাম্মদ সাঈদ খোকন অতিথিদের হাতে সর্বোচ্চ নাগরিক  সম্মাননার নিদর্শনস্বরূপ ঢাকার প্রতীকী চাবি তুলে দেন।

অতিথিদের উদ্দেশে মেয়র সাঈদ খোকন বলেন, যে কোনো প্রয়োজনে মক্কা ও মদিনার পাশে থাকবে ঢাকা।

আরআর

আবার ভাঙল খেলাফত আন্দোলন! নেপথ্যে কী?

রাষ্ট্রীয়ভাবে ইসলাম প্রতিষ্ঠাকে বাধাগ্রস্থ করতেই জঙ্গিবাদ ছড়িয়ে দেয়া হচ্ছে: তাকি উসমানি