শনিবার, ২৫ জুলাই ২০২৬ ।। ১০ শ্রাবণ ১৪৩৩ ।। ১১ সফর ১৪৪৮

শিরোনাম :
ভারতের নতুন শিক্ষামন্ত্রীর দায়িত্বে প্রহ্লাদ যোশী ভিসা আবেদনে নতুন নির্দেশনা মার্কিন দূতাবাসের আসামে ভয়াবহ বন্যা, হিন্দু-মুসলিম নির্বিশেষে সবার পাশে মাওলানা বদরুদ্দিন আজমল কুবিতে শায়খে চরমোনাই, জুলাই শহীদদের স্মরণে দোয়া লন্ডনে জমিয়তে উলামায়ে ইসলামের শিক্ষা সফর জুলাই অভ্যুত্থানে ইসলামী আন্দোলনই ছিল সক্রিয়: পীর সাহেব চরমোনাই মসজিদে নববীর কুরআন শিক্ষক শায়খ কারিম হাসুনার ইন্তেকাল আয়া সোফিয়ায় পুনরায় নামাজ শুরুর ছয় বছর পূর্তিতে এরদোগানের বার্তা ইসলামী আন্দোলন ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি মারুফ, সেক্রেটারি শরীয়াতুল্লাহ সাভারে চাঁদা দাবির জেরে পুলিশ-সন্ত্রাসীদের গোলাগুলি

ইসরাইলে থেকে অস্ত্র কিনবে ভারত : ২শ’কোটি ডলারে চুক্তি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

ইসরাইলের সঙ্গে ২শ’কোটি ডলারের অস্ত্রচুক্তি ভারতেরআওয়ার ইসলাম: ইসরাইলের সঙ্গে ২শ’ কোটি ডলারের অস্ত্রচুক্তি করেছে ভারত। চুক্তির আওতায় ভারত ইসরাইল থেকে বিভিন্ন ধরনের অস্ত্র কিনবে ।
ভারতের নিরাপত্তা খাতে এত বড় অস্ত্রচুক্তি এর আগে হয়নি।
ইসরাইল অ্যারোস্পেস ইন্ডাজট্রিজ এক বিবৃতিতে জানিয়েছে, ২শ’ কোটি ডলারের অস্ত্রচুক্তিতে মাঝারি পাল্লার ভূমি থেকে আকাশ ক্ষেপণাস্ত্র, লাঞ্চার এবং কমিউনিকেশন টেকনোলজি ভারতকে সরবরাহ করবে তারা। ভারতের নৌবাহিনীকে আরো শক্তিশালী করতে আনা হচ্ছে দূরপাল্লার ভূমি থেকে আকাশ ক্ষেপণাস্ত্র।
প্রধানমন্ত্রীর ‘মেক ইন ইন্ডিয়া’ স্লোগানকে সামনে রেখে এই চুক্তির বেশির ভাগ অংশ এ দেশেই তৈরি করা হবে বলে জানিয়েছে ইসরাইল অ্যারোস্পেস ইন্ডাজট্রিজ। খবর আনন্দবাজার পত্রিকার।
এসএস


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ