শুক্রবার, ১২ জুন ২০২৬ ।। ২৯ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৬ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
চীন সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী লাইসেন্স বাতিলের প্রতিবাদে কর্মকর্তা-কর্মচারী ও রোগীর স্বজনদের বিক্ষোভ বিতর্কিত শিবমূর্তি অপসারণের দাবিতে রাজধানীতে খেলাফত আন্দোলনের বিক্ষোভ সাবেক এমপি বাহারের বক্তব্যের প্রতিবাদ, দেশে এনে বিচারের দাবি আলেমদের প্রস্তাবিত বাজেট ঋণনির্ভর ও উচ্চাভিলাসী: খেলাফত মজলিস আশাবাদে ভারাক্রান্ত সুলিখিত বাজেট, বাস্তবায়নে বড় চ্যালেঞ্জ: ইসলামী আন্দোলন কুমিল্লা ও নগরকান্দায় বাংলাদেশ খেলাফত মজলিসের প্রশিক্ষণ সভা অনুষ্ঠিত হিল্লার নামে ‘পাতানো বিয়ে’ কবিরা গুনাহ: মাওলানা আজহারী বৃহৎ রামমূর্তি নির্মাণ নিয়ে উদ্বেগ, দ্রুত অপসারণ চান পীর সাহেব মধুপুর আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিলের সিদ্ধান্ত প্রত্যাহার চায় ইসলামী আন্দোলন

আইএসের বিরুদ্ধে অভিযানে মার্কিন সেনা নিহত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

afgan-markinআইএসের বিরুদ্ধে অভিযানের সময় আফগানিস্তানে মোতায়েন মার্কিন বিশেষ বাহিনীর এক সেনা নিহত হয়েছে।

মার্কিন সেনাবাহিনী জানিয়েছে, জাঙ্গি গোষ্ঠী আইএস এর বিরুদ্ধে অভিযান চালানোর সময় শনিবার রাতে ওই সৈন্য নিহত হয়। খবর পার্সটুডের

আমেরিকার সেনাবাহিনী বলেছে, পূর্ব আফগানিস্তানের নাঙ্গাহার প্রদেশে দায়েশের বিরুদ্ধে যুদ্ধ করতে গিয়ে ওই মার্কিন সেনা নিহত হয়।  তবে ঠিক কীভাবে তিনি মারা গেছেন সে সম্পর্কে মার্কিন বাহিনী কিছুই জানায়নি।

পাকিস্তানের সীমান্তবর্তী আফগানিস্তানের নাঙ্গাহার প্রদেশ এরইমধ্যে আইএসের দখলে চলে গেছে।

ওই সেনা নিহত হওয়ার পর মার্কিন বাহিনী প্রদেশের বিভিন্ন এলাকায় আইএসের অবস্থানে বেশ কয়েকটি বিমান হামলা চালিয়েছে। আফগানিস্তানে বর্তমানে ৮,৪০০ মার্কিন সেনা মোতায়েন রয়েছে।

২০১৫ সালের জানুয়ারি মাসে আইএস তাদের খোরাসান শাখার অস্তিত্ব ঘোষণা করে। আফগানিস্তান ও এর আশপাশের এলাকার পুরনো নাম খোরাসান। এই শাখা খোলার মাধ্যমে তারা প্রথম আরব বিশ্বের বাইরে নিজেদের অস্তিত্বের জানান দেয়।

আরআর

এ দেশের মুসলমান ও উলামা বিশুদ্ধ আকিদা পোষণ করে: মুফতি মিযানুর রহমান সাঈদ

আইএস হামলার শঙ্কায় মুম্বাই


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ