মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬ ।। ১৪ আশ্বিন ১৪৩৩ ।। ১৮ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে চলছে একনেক সভা এলপিজির সংকট নেই, মজুতদারি করলে ব্যবস্থা: ডা. জাহেদ ‘বাংলাদেশে ১ বিলিয়ন ডলার বিনিয়োগে আগ্রহী মার্কিন এআই-সেমিকন্ডাক্টর কোম্পানি’ পাঠ্যবইয়ের মান যাচাইয়ে মধ্যরাতে ৬ প্রেসে শিক্ষামন্ত্রীর আকস্মিক পরিদর্শন মধ্যপ্রাচ্যে অস্থিরতায় বিশ্ববাজারে আরও বাড়ল তেলের দাম আল-আকসায় ইসরায়েলি কর্মকাণ্ডের তীব্র নিন্দা সৌদি আরবের যুদ্ধ বন্ধে মধ্যস্থতাকারীদের সঙ্গে পৃথক আলোচনায় যুক্তরাষ্ট্র ও ইরান ইয়েমেনে তীব্র সংঘাত: ২৪ ঘণ্টায় ৪৭৬ হুথি যোদ্ধা হতাহত, দাবি সেনাবাহিনীর বইমেলায় শাপলা কর্নার পরিদর্শন করলেন ইঞ্জিনিয়ার মাহবুবা হাকিম এমপি মাওলানা নুরুল ইসলাম খাঁনকে দেখতে হাসপাতালে জমিয়ত নেতৃবৃন্দ

এ দেশের মুসলমান ও উলামা বিশুদ্ধ আকিদা পোষণ করে: মুফতি মিযানুর রহমান সাঈদ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

saudi_bd

আওয়ার ইসলাম : গতকাল শনিবার ইসলামিক ফাউন্ডেশন বাংলাদেশের উদ্যোগে হোটেল রেডিসনে বাংলাদেশের উলামায়ে কেরামের সঙ্গে মসজিদে নববির ইমাম ও খতিব শায়খ ড. আবদুল মুহসিন কাসেম ও মসজিদুল হারামের ভাইস প্রেসিডেন্ট ড. শায়খ মুহাম্মদ বিন নাসের আল খুজাইম-এর এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এতে বাংলাদেশের ইসলাম ও আলেম ওলামা সম্পর্কে নানা মতামত উঠে আসে।

অনুষ্ঠানে বাংলাদেশের আলেমদের আকিদা ও মাজহাব বিষয়ে গুরুত্বপূর্ণ কথা বলেন শায়খ যাকারিয়া রহ. ইসলামিক রিসার্চ সেন্টারের পরিচালক মুফতি মিযানুর রহমান সাঈদ। তিনি বলেন, ‘বাংলাদেশের অধিকাংশ মুসলমান সঠিক আকিদা ও বিশ্বাস লালন করে। তারা শিরক ও বিদআতে বিশ্বাসী নয়। তাদের অধিকাংশ হানাফি মাজহাবের অনুসারি হলেও অন্যান্য মাজহাবের ইমামদের প্রতি রয়েছে তাদের পূর্ণ শ্রদ্ধা।’

মত বিনিময় সভায় বাংলাদেশের উলামায়ে কেরামের পক্ষে কথা বলেন মুফতি মিযানুর রহমান সাঈদ। তিনি তার বক্তৃতায় বলেন, এ দেশের মুসলমান ও উলামা বিশুদ্ধ আকিদা পোষণ করে। আমরা শিয়াদের পথভ্রষ্ট মনে করি এবং কিছু কিছু শিয়াদের কাফেরও মনে করি। শিয়াদের সঙ্গে এ দেশের মুসলমান ও উলামায়ে কেরমামের সম্পর্ক নেই।’

তিনি মক্কা-মদিনার মেহমানদের উদ্দেশ্য করে বলেন, ‘বাংলাদেশের মুসলমানগণ হানাফি মাজহাবের অনুসারী। অন্যান্য মাজহাবের ইমামদের আমরা শ্রদ্ধার সঙ্গে স্মরণ করি। সুতরাং আপনারা এ দেশে ইসলামি খেদমত আঞ্জাম দেয়ার ক্ষেত্রে আমাদের সহযোগিতা করবেন এবং আমরাও আপনাদের সঙ্গে কাজ করতে পেরে আনন্দিত হবো। দীনি দাওয়াতের ক্ষেত্রে আমরা পরস্পরের সঙ্গে কাজ করতে আগ্রহী।’

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আওয়ামী লীগের ধর্ম বিষয়ক সম্পাদক শেখ আবদুল্লাহ এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মানন