শুক্রবার, ১২ জুন ২০২৬ ।। ২৯ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৬ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
চীন সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী লাইসেন্স বাতিলের প্রতিবাদে কর্মকর্তা-কর্মচারী ও রোগীর স্বজনদের বিক্ষোভ বিতর্কিত শিবমূর্তি অপসারণের দাবিতে রাজধানীতে খেলাফত আন্দোলনের বিক্ষোভ সাবেক এমপি বাহারের বক্তব্যের প্রতিবাদ, দেশে এনে বিচারের দাবি আলেমদের প্রস্তাবিত বাজেট ঋণনির্ভর ও উচ্চাভিলাসী: খেলাফত মজলিস আশাবাদে ভারাক্রান্ত সুলিখিত বাজেট, বাস্তবায়নে বড় চ্যালেঞ্জ: ইসলামী আন্দোলন কুমিল্লা ও নগরকান্দায় বাংলাদেশ খেলাফত মজলিসের প্রশিক্ষণ সভা অনুষ্ঠিত হিল্লার নামে ‘পাতানো বিয়ে’ কবিরা গুনাহ: মাওলানা আজহারী বৃহৎ রামমূর্তি নির্মাণ নিয়ে উদ্বেগ, দ্রুত অপসারণ চান পীর সাহেব মধুপুর আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিলের সিদ্ধান্ত প্রত্যাহার চায় ইসলামী আন্দোলন

চার বৃটিশ ইমামের সঙ্গে দেখা করলেন পোপ ফ্রান্সিস

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

pop_imamআতাউর রহমান খসরু : চার বৃটিশ ইমামের সঙ্গে ব্যক্তিগতভাবে সাক্ষাৎ করেছেন পোপ ফ্রান্সিস। খ্রিস্টান ও মুসলিম আন্তধর্ম আলোচনা শুরু করার লক্ষ্যেই তিনি এ সাক্ষাৎ করেছেন। পোপ তাদেরকে ইংল্যান্ডের কার্ডিনাল ভিনসেন্ট নিকোলাসের সঙ্গে আমন্ত্রণ জানিয়েছিলেন।

পোপ ফ্রান্সিস বলেন, এটা আমাদের উভয় সম্প্রদায়ের জন্য গুরুত্বপূর্ণ বিষয় যে, আমরা আমাদের সামাজিক ও যৌথ জীবনে ভবিষ্যৎ মনুষ্যত্ব রক্ষার জন্য এক সঙ্গে কাজ করবো।

বৃটিশ মুসলিম ফোরামের চেয়ারম্যান মাওলানা মুহাম্মদ শহিদ রাজা পোপকে ধন্যবাদ জানিয়ে বলেন, পোপের এই উদ্যোগের জন্য মুসলিম, বিশ্বাসী ও অবিশ্বাসী সকলের পক্ষ থেকে ধন্যবাদ।

তিনি আরও বলেন, আজকের দিনটি ঐতিহাসিক। আমরা আপনাকে শান্তি, পরস্পরের বোঝাপড়া ও সহযোগিতার বার্তা দিচ্ছি।

খ্রিস্টান মুসলিম ফোরামের কো-চেয়ারম্যান শায়খ ইবরাহিম মোগরা বলেন, এটি মুসলিম বিশ্বের প্রতি একটি জোরালো বার্তা দেয় যে, খ্রিস্টান বিশ্ব মুসলমানের শত্রু নয়। তারা আমাদেরকে তাদের সর্বোচ্চ ধর্মীয় পবিত্র স্থানে স্বাগত জানিয়ে প্রমাণ করলো তারা আমাদের বন্ধু।

সূত্র : রোম রিপোর্টস

মসজিদের জমি অধিগ্রহণ করা যাবে কি? দুই মুফতি যা বললেন

কওমি স্বীকৃতির ঘোষণা অনুষ্ঠানে যারা থাকছেন


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ