মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬ ।। ১৪ আশ্বিন ১৪৩৩ ।। ১৮ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে চলছে একনেক সভা এলপিজির সংকট নেই, মজুতদারি করলে ব্যবস্থা: ডা. জাহেদ ‘বাংলাদেশে ১ বিলিয়ন ডলার বিনিয়োগে আগ্রহী মার্কিন এআই-সেমিকন্ডাক্টর কোম্পানি’ পাঠ্যবইয়ের মান যাচাইয়ে মধ্যরাতে ৬ প্রেসে শিক্ষামন্ত্রীর আকস্মিক পরিদর্শন মধ্যপ্রাচ্যে অস্থিরতায় বিশ্ববাজারে আরও বাড়ল তেলের দাম আল-আকসায় ইসরায়েলি কর্মকাণ্ডের তীব্র নিন্দা সৌদি আরবের যুদ্ধ বন্ধে মধ্যস্থতাকারীদের সঙ্গে পৃথক আলোচনায় যুক্তরাষ্ট্র ও ইরান ইয়েমেনে তীব্র সংঘাত: ২৪ ঘণ্টায় ৪৭৬ হুথি যোদ্ধা হতাহত, দাবি সেনাবাহিনীর বইমেলায় শাপলা কর্নার পরিদর্শন করলেন ইঞ্জিনিয়ার মাহবুবা হাকিম এমপি মাওলানা নুরুল ইসলাম খাঁনকে দেখতে হাসপাতালে জমিয়ত নেতৃবৃন্দ

ট্যানারি মালিকদের জরিমানা মওকুফ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

tanari_hajaribagআওয়ার ইসলাম: পরিবেশ দূষণের দায়ে জরিমানা বাবদ ১৫৪ ট্যানারির কাছে পাওনা ৩১ কোটি টাকা মওকুফ করে দিয়েছি সুপ্রিম কোর্টের আপিল বিভাগ। হাজারিবাগে থাকা ট্যানারিগুলোর গ্যাস-বিদ্যুত্ ও পানি সংযোগ বিচ্ছিন্ন করার পর তাদের এই জরিমানা মওকুফ করা হয়। একই সঙ্গে সাভারে স্থানান্তরিত ট্যানারিগুলোর গ্যাস-বিদ্যুত্ ও পানির সংযোগ চেয়ে আবেদন করা হয়েছে। ১৫ দিনের মধ্যে নিষ্পত্তি করতে বলা হয়েছে।
সেইসাথে হাজারীবাগের পরিবেশ বিপর্যয়ের ঘটনা যেন সাভারে পুনরাবৃত্তি না হয় সেজন্য সরকারকে সতর্ক করে দিয়েছেন আপিল বিভাগ। ৬ এপ্রিলের মধ্যে হাজারীবাগের ট্যানারি কারখানাগুলোর গ্যাস, পানি ও বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করতে আদালতের দেওয়া নির্দেশ পালনের প্রতিবেদন হাজির করলে আদালত সাবধান করে দিয়ে বলেন, ‘যে কারণে হাজারীবাগ থেকে ট্যানারি সরানো হলো সাভারে যেন তার পুনরাবৃত্তি না ঘটে। ’ একইসঙ্গে অ্যাটর্নি জেনারেলকে আপিল বিভাগ বলেন, ‘যদি এমন কিছু ঘটে তাহলে এরজন্য চরম মূল্য দিতে হবে।
প্রধান বিচারপতি এস কে সিনহার নেতৃত্বাধীন আপিল বিভাগের চার বিচারপতির বেঞ্চ রবিবার এ আদেশ দেন। একইসঙ্গে ট্যানারি শ্রমিকদের পুনর্বাসনে প্রত্যেক ট্যানারি মালিককে ৫০ হাজার টাকা করে সরকারের কাছে জমা দিতে নির্দেশ দেয়া হয়েছে।
হাজারিবাগের ট্যানারিগুলোকে পরিবেশ দূষণের দায়ে প্রতিদিন ১০ হাজার টাকা করে জরিমানা করে সুপ্রিম কোর্টের আপিল বিভাগ। জরিমানার কিছু টাকা তারা পরিশোধও করেছিল। বাকি ছিল ৩১ কোটি টাকা। পরে এই টাকা মওকুফ চেয়ে আপিল বিভাগে ট্যানারি মালিকরা আবেদন করে।

আবেদনের পক্ষে ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস। রিটকারির পক্ষে শুনানিতে অংশ নেন অ্যাডভোকেট মঞ্জিল মোর্শেদ শুনানি করেন।


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ