মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬ ।। ১৪ আশ্বিন ১৪৩৩ ।। ১৮ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে চলছে একনেক সভা এলপিজির সংকট নেই, মজুতদারি করলে ব্যবস্থা: ডা. জাহেদ ‘বাংলাদেশে ১ বিলিয়ন ডলার বিনিয়োগে আগ্রহী মার্কিন এআই-সেমিকন্ডাক্টর কোম্পানি’ পাঠ্যবইয়ের মান যাচাইয়ে মধ্যরাতে ৬ প্রেসে শিক্ষামন্ত্রীর আকস্মিক পরিদর্শন মধ্যপ্রাচ্যে অস্থিরতায় বিশ্ববাজারে আরও বাড়ল তেলের দাম আল-আকসায় ইসরায়েলি কর্মকাণ্ডের তীব্র নিন্দা সৌদি আরবের যুদ্ধ বন্ধে মধ্যস্থতাকারীদের সঙ্গে পৃথক আলোচনায় যুক্তরাষ্ট্র ও ইরান ইয়েমেনে তীব্র সংঘাত: ২৪ ঘণ্টায় ৪৭৬ হুথি যোদ্ধা হতাহত, দাবি সেনাবাহিনীর বইমেলায় শাপলা কর্নার পরিদর্শন করলেন ইঞ্জিনিয়ার মাহবুবা হাকিম এমপি মাওলানা নুরুল ইসলাম খাঁনকে দেখতে হাসপাতালে জমিয়ত নেতৃবৃন্দ

ধর্মের সাথে মঙ্গল শোভাযাত্রার কোনো সম্পর্ক নেই: প্রধানমন্ত্রী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার


আওয়ার ইসলাম :
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, মঙ্গল শোভাযাত্রার সঙ্গে ধর্মের কোনো সম্পর্ক নেই।  মঙ্গল শোভাযাত্রা আমাদের  দেশের সংস্কৃতির প্রতিফলন। তিনি এ নিয়ে বিভ্রান্তি না ছড়ানোর আহবান জানান।

আজ সকালে প্রধানমন্ত্রীর কার্যালয়ে নরসিংদী জেলা পরিষদের চেয়্যারম্যানের শপথ গ্রহন অনুষ্ঠানে তিনি এ আহবান জানান প্রধানমন্ত্রী।

তিনি বলেছেন, বাংলা নববর্ষের শুরু সেই মুঘল আমল থেকে। তখন তো আর টাকা পয়সা ছিলো না, ফলে পণ্য বিনিময় হতো। বাংলা নববর্ষের সঙ্গে ধর্মীয় কোনো বিষয় নেই।এটা বরং আমাদের দেশের সংস্কৃতির প্রতিফলন। এসব নিয়ে বিভ্রান্তি ছড়াবেন না।

এ সময় সবাইকে পয়লা বৈশাখে ইলিশ না খাওয়ার আহবান জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, বৈশাখের সঙ্গে ইলিশের কী সম্পর্ক? কোনো সম্পর্ক নেই। এদিন অন্য কিছু খাবেন। চাইলে পান্তাভাত খাবেন, মরিচ পোড়া, বিভিন্ন ভর্তা আর ডিম ভাজা দিয়ে খাবেন। ইলিশ মাছ এদিনে কেন খেতেই হবে? দরকার হলে মরিচ পোড়া, ডিম ভাজা দিয়ে খিচুড়ি খাবেন। সেটাও তো মজার খাবার।

 -এআরকে

মঙ্গল শোভাযাত্রাকে সার্বজনীন করার সুযোগ নেই: অধ্যাপক মাহবুব

স্বীকৃতি কাজের জন্য ৩২ সদস্যের কমিটি গঠন


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ