রবিবার, ১৫ নভেম্বর ২০২৬ ।। ৩০ কার্তিক ১৪৩৩ ।। ৫ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
চরমোনাই মাহফিল ঘিরে ভুয়া পোস্টার ভাইরাল, সতর্ক থাকার আহ্বান সন্তানদের দীনি শিক্ষায় গড়তে ভালোবাসা ও প্রজ্ঞার চর্চা জরুরি: শায়খ আব্দুল কাইয়ুম ন্যূনতম মজুরি ৩২ হাজার টাকা নির্ধারণ ও রেশনিং চালুর দাবি শ্রমিক ফেডারেশনের নাটোরে ট্রাকের ধাক্কায় বৃদ্ধের মৃত্যু স্বামীর মৃত্যুর পর অলংকার পরার বিধান কী? মাওলানা শামছুল হক ফরিদপুরী রহ. সম্পর্কে মুফতি তাকী উসমানীর হৃদয়স্পর্শী স্মৃতিচারণ বড় ভাইয়ের অসুস্থতায় সফর সংক্ষিপ্ত করে ফিরলেন মাওলানা আসজাদ মাদানী মহানবীর পরে কোনো নবী নেই—এটাই আমাদের বিশ্বাস: বাণিজ্যমন্ত্রী আইসিইউতে থাকা জামিয়া আশরাফিয়ার দুই শিক্ষার্থীর অবস্থার উন্নতি বিকেলে বসছে সংসদ অধিবেশন, আলোচনায় থাকছে যেসব বিষয়

হত্যা মামলায় এমপি রানার জামিন লাভ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম : মুক্তিযোদ্ধা ফারুক আহমেদ হত্যা মামলায় টাঙ্গাইল-৩ আসনের সংসদ সদস্য আমানুর রহমান খান রানা জামিন পেয়েছেন। তাকে আজ বৃহস্পতিবার জামিন দিয়েছে হাইকোর্ট।
একই সঙ্গে তাকে কেন স্থায়ী জামিন দেয়া হবে না তা জানতে চেয়ে রুল জারি করেছে আদালত। বিচারপতি মোহাম্মদ মিফতাউদ্দিন চৌধুরী ও বিচারপতি আ ন ম বশিরউল্লাহ ডিভিশন বেঞ্চ আজ এ আদেশ দেন।
এমপি রানার পক্ষে অ্যাডভোকেট আবদুল বাসেত মজুমদার ও রাষ্ট্রপক্ষে ডেপুটি অ্যটর্নী জেনারেল শেখ একেএম মনিরুজ্জামান কবির শুনানি করেন।
তবে  একেএম মনিরুজ্জামান কবির জানিয়েছেন, হাইকোর্টের জামিন আদেশ স্থগিত করতে আপিল বিভাগে আবেদন করা হবে।
-এআরক
অন্য ধর্মের প্রতি শ্রদ্ধা রেখেই বলছি, মূর্তি আমাদের মূল সংস্কৃতির বিরোধী: মোস্তফা জামান আব্বাসী