শুক্রবার, ১২ জুন ২০২৬ ।। ২৯ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৬ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
চীন সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী লাইসেন্স বাতিলের প্রতিবাদে কর্মকর্তা-কর্মচারী ও রোগীর স্বজনদের বিক্ষোভ বিতর্কিত শিবমূর্তি অপসারণের দাবিতে রাজধানীতে খেলাফত আন্দোলনের বিক্ষোভ সাবেক এমপি বাহারের বক্তব্যের প্রতিবাদ, দেশে এনে বিচারের দাবি আলেমদের প্রস্তাবিত বাজেট ঋণনির্ভর ও উচ্চাভিলাসী: খেলাফত মজলিস আশাবাদে ভারাক্রান্ত সুলিখিত বাজেট, বাস্তবায়নে বড় চ্যালেঞ্জ: ইসলামী আন্দোলন কুমিল্লা ও নগরকান্দায় বাংলাদেশ খেলাফত মজলিসের প্রশিক্ষণ সভা অনুষ্ঠিত হিল্লার নামে ‘পাতানো বিয়ে’ কবিরা গুনাহ: মাওলানা আজহারী বৃহৎ রামমূর্তি নির্মাণ নিয়ে উদ্বেগ, দ্রুত অপসারণ চান পীর সাহেব মধুপুর আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিলের সিদ্ধান্ত প্রত্যাহার চায় ইসলামী আন্দোলন

ফেসবুক পোস্টের জন্য আইনজীবীকে ১০ বছরের জেল

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

মিশরে সামাজিক মাধ্যমে সরকারের সমালোচনা করায় একজন আইনজীবীকে দশবছরের কারাদণ্ড দিয়েছে আদালত। আর এ নিয়ে কর্তৃপক্ষে তীব্র সমালোচনা করছে মানবাধিকার সংগঠনগুলো।

অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল মোহামেদ রামাদান নামে ওই আইনজীবীর বিরুদ্ধে এই সাজাকে ‘স্বাধীনতার ওপর ভয়ানক হামলা’ বলে অভিহিত করেছে।

সন্ত্রাস-বিরোধী আইনকে সমালোচকদের বিপক্ষে ব্যবহার করা হচ্ছে বলেও তারা দোষারোপ করছে। ফেসবুক ব্যবহার করে ঐক্য নষ্ট করার এবং সহিংসতায় ইন্ধন দেয়ার অভিযোগে ২০১৫ সালের করা ওই আইনের অধীনেই সাজা দেয়া হয়েছে রামাদানকে।

সরকারের দাবি সন্ত্রাসীদের বিরুদ্ধে লড়াইয়ে এই আইন প্রয়োজন। তবে রামাদান ফেসবুকে আসলে কি লিখেছিলেন সেটা পুরোপুরি স্পষ্ট নয়। তার অনুপস্থিতিতেই বিচার প্রক্রিয়া সম্পন্ন করে আলেকজান্দ্রিয়ার আদালতে সাজা ঘোষণা করা হয়, বলে জানিয়েছেন তার আইনজীবী।

ফেসবুক পেইজে রামাদান লিখেছেন, তিনি বিশ্বাস করেন মিশরের বর্তমান সরকার খুব বেশি দিন টিকে থাকতে পারবে না।

এই ১০ বছরের সাজার সঙ্গে রামাদানকে আরও ৫ বছর গৃহবন্দী রাখারও সাজা দিয়েছে আদালত। এবং ওই সময়টা তিনি সামাজিক মাধ্যম ব্যবহার করতে পারবেন না।

প্রেসিডেন্ট আবদুল ফাতাহ আল-সিসির এই শাসনামলে ইসলামপন্থীদের এবং সরকারের সমালোচনা করার কারণে হাজার হাজার মানুষকে আটক করা হয়েছে ।

চারুকলার ক্যান্টিনে গরুর মাংস রাখায় ভাঙচুর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ