মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬ ।। ১৪ আশ্বিন ১৪৩৩ ।। ১৮ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
বাংলাদেশসহ ২০ দেশের ওষুধে শুল্ক ছাড়ের ঘোষণা যুক্তরাষ্ট্রের রাশিয়ায় আতশবাজি কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহত ১৪  আল্লাহর নৈকট্য পেতে প্রতিদিন পড়ুন ৮ নফল নামাজ প্রধানমন্ত্রীর সভাপতিত্বে চলছে একনেক সভা এলপিজির সংকট নেই, মজুতদারি করলে ব্যবস্থা: ডা. জাহেদ ‘বাংলাদেশে ১ বিলিয়ন ডলার বিনিয়োগে আগ্রহী মার্কিন এআই-সেমিকন্ডাক্টর কোম্পানি’ পাঠ্যবইয়ের মান যাচাইয়ে মধ্যরাতে ৬ প্রেসে শিক্ষামন্ত্রীর আকস্মিক পরিদর্শন মধ্যপ্রাচ্যে অস্থিরতায় বিশ্ববাজারে আরও বাড়ল তেলের দাম আল-আকসায় ইসরায়েলি কর্মকাণ্ডের তীব্র নিন্দা সৌদি আরবের যুদ্ধ বন্ধে মধ্যস্থতাকারীদের সঙ্গে পৃথক আলোচনায় যুক্তরাষ্ট্র ও ইরান

জাতীয় ঈদগাহের পাশে গ্রিক ভাস্কর্য স্থাপনে স্বকীয়তা ক্ষুণ্ন হয়েছে: হাসান মাহমুদ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম : আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক হাছান মাহমুদ বলেছেন, ‘সুপ্রিম কোর্টের সামনের গ্রিক ভাস্কর্যটি যেখানে স্থাপন করা হয়েছে, তার জাতীয় ইদগাহ মাঠের পাশে। এখানে স্বকীয়তা অনুসরণ করা হয় নি। এ কারণে প্রধানমন্ত্রী ওনার মতামত প্রকাশ করেছেন।’

আজ শনিবার রাজধানীর ধানমণ্ডিতে আওয়ামী লীগ সভানেত্রীর রাজনৈতিক কার্যালয়ে দলের পক্ষ থেকে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এই মন্তব্য করেন হাছান মাহমুদ।

তিনি জানান, ‘ইতোমধ্যে এ ব্যাপারে প্রধানমন্ত্রী প্রধান বিচারপ্রতির সঙ্গে মতামত ব্যক্ত করেছেন ‘

তবে সুপ্রিম কোর্ট প্রাঙ্গণ থেকে ভাস্কর্য সরানো কিংবা না সরানোর সিদ্ধান্ত সাংবিধানিক এই প্রতিষ্ঠানটিই নেবেন বলে মন্তব্য করেছেন ।

তিনি আরও বলেন, ‘সুপ্রিম কোর্ট একটি সাংবিধানিক প্রতিষ্ঠান। সুপ্রিম কোর্ট সরকারের কোনো প্রতিষ্ঠান নয়। এখানে এই ভাস্কর্য থাকবে কি থাকবে না, এটা একান্তই সুপ্রিম কোর্টের এখতিয়ার।’

 

সংবাদ সম্মেলনে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মহিবুল হাসান চৌধুরী নওফেল, সংস্কৃতিবিষয়ক সম্পাদক অসীম কুমার উকিল, ত্রাণ ও দুর্যোগবিষয়ক সম্পাদক সুজিত রায় নন্দী, বন ও পরিবেশবিষয়ক সম্পাদক দেলোয়ার হোসেন, শিক্ষাবিষয়ক সম্পাদক সামসুন্নাহার চাঁপা, কৃষিবিষয়ক সম্পাদক ফরিদুন্নাহার লাইলী, কেন্দ্রীয় সদস্য মারুফা আক্তার পপি প্রমুখ।

-এআরকে

ইসলামকে সম্মানিত করতে কওমি সনদের স্বীকৃতি আর তাতেই খালেদার গাত্রদাহ: হানিফ

স্বীকৃতি বাস্তবায়ন কমিটিতে পদ চাইলে রাজনীতি ছাড়তে হবে: আল্লামা আনোয়ার শাহ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ