মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬ ।। ১৪ আশ্বিন ১৪৩৩ ।। ১৮ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
বাংলাদেশসহ ২০ দেশের ওষুধে শুল্ক ছাড়ের ঘোষণা যুক্তরাষ্ট্রের রাশিয়ায় আতশবাজি কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহত ১৪  আল্লাহর নৈকট্য পেতে প্রতিদিন পড়ুন ৮ নফল নামাজ প্রধানমন্ত্রীর সভাপতিত্বে চলছে একনেক সভা এলপিজির সংকট নেই, মজুতদারি করলে ব্যবস্থা: ডা. জাহেদ ‘বাংলাদেশে ১ বিলিয়ন ডলার বিনিয়োগে আগ্রহী মার্কিন এআই-সেমিকন্ডাক্টর কোম্পানি’ পাঠ্যবইয়ের মান যাচাইয়ে মধ্যরাতে ৬ প্রেসে শিক্ষামন্ত্রীর আকস্মিক পরিদর্শন মধ্যপ্রাচ্যে অস্থিরতায় বিশ্ববাজারে আরও বাড়ল তেলের দাম আল-আকসায় ইসরায়েলি কর্মকাণ্ডের তীব্র নিন্দা সৌদি আরবের যুদ্ধ বন্ধে মধ্যস্থতাকারীদের সঙ্গে পৃথক আলোচনায় যুক্তরাষ্ট্র ও ইরান

প্রধানমন্ত্রীকে সংবর্ধনা দেবে স্বীকৃতি বাস্তবায়ন কমিটি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম : কওমি সনদকে সরকারি স্বীকৃতি প্রদান করায় প্রধানমন্ত্রীকে সংবর্ধনা দেবে শিক্ষা মন্ত্রণালয়ের গঠিত সনদ বাস্তবায়ন কমিটি।

এছাড়া বুধবার সংবাদ সম্মেলন করে কওমি শিক্ষাসনদ স্বীকৃতি বাস্তবায়ন পরিষদ প্রধানমন্ত্রীসহ সংশ্লিষ্টদের ধন্যবাদ জানিয়ে বেশ কিছু দাবি তুলে ধরবেন। তবে দাবিগুলো কী তা জানা যায়নি।

১৫ মে থেকে ছয় বোর্ডের সম্মিলিত পরীক্ষা

কওমি সনদ স্বীকৃতি বাস্তবায়ন পরিষদের সদস্য সচিব মাওলানা ইয়াহইয়া মাহমুদ আওয়ার ইসলামকে বলেন, সনদের সরকারি স্বীকৃতি দেয়া প্রধানমন্ত্রী শেখ হাসিনা, শিক্ষামন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী, বেফাকুল মাদ্রাসিল আরাবিয়া বাংলাদেশ (বেফাক) সভাপতি ও হেফাজতের আমির শায়খুল ইসলাম আল্লামা শাহ আহমদ শফী, আল্লমা ফরীদ উদ্দীন মাসঊদকে আনুষ্ঠানিকভাবে সংবর্ধনা জানানাতে আমিসহ অনেকেই মানসিকভাবে প্রস্তুত। কিন্তু এ ব্যাপারে প্রাতিষ্ঠানিক কোনো সিদ্ধান্ত হয় নি। আগামীকাল বুধবারের সাংবাদিক সম্মেলনের ব্যাপারে আলোচনা হবে। সেখানে বিষয়টি উঠবে। আশা করি, এ ব্যাপারে ইতিবাচক সিদ্ধান্তই হবে।

প্রসঙ্গত, গত ১১ই এপ্রিল প্রধানমন্ত্রী শেখ হাসিনা কওমি মাদ্রাসার দাওরায়ে হাদীসের (ইসলামিক স্টাডিজ এবং আরবী) মাস্টার্সের সমমানের ঘোষণা দেন। দাওরায়ে হাদীসের সনদকে মাস্টার্স এর সমমান প্রদান করার লক্ষ্যে কওমি মাদ্রাসা বোর্ডসমূহ কর্তৃক গঠিত সনদের মান বাস্তবায়নের জন্য ১৭ সদস্যের একটি কমিটি গঠন করে দেয়া হয়। এতে সরকারের কোন প্রতিনিধি রাখা হয়নি। কমিটির চেয়ারম্যান করা হয়েছে বেফাক সভাপতি আল্লমা শাহ আহমদ শফীকে। কমিটি গত রোববার বৈঠক করে অভিন্ন প্রশ্নে পরীক্ষা নেয়ার ঘোষণা দিয়েছে।

-এআরকে

কওমি সনদের স্বীকৃতি বাতিল বিষয়ে আওয়ার ইসলামকে যা বললো সুন্নী জামাত


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ