শুক্রবার, ১২ জুন ২০২৬ ।। ২৮ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৬ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
চীন সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী লাইসেন্স বাতিলের প্রতিবাদে কর্মকর্তা-কর্মচারী ও রোগীর স্বজনদের বিক্ষোভ বিতর্কিত শিবমূর্তি অপসারণের দাবিতে রাজধানীতে খেলাফত আন্দোলনের বিক্ষোভ সাবেক এমপি বাহারের বক্তব্যের প্রতিবাদ, দেশে এনে বিচারের দাবি আলেমদের প্রস্তাবিত বাজেট ঋণনির্ভর ও উচ্চাভিলাসী: খেলাফত মজলিস আশাবাদে ভারাক্রান্ত সুলিখিত বাজেট, বাস্তবায়নে বড় চ্যালেঞ্জ: ইসলামী আন্দোলন কুমিল্লা ও নগরকান্দায় বাংলাদেশ খেলাফত মজলিসের প্রশিক্ষণ সভা অনুষ্ঠিত হিল্লার নামে ‘পাতানো বিয়ে’ কবিরা গুনাহ: মাওলানা আজহারী বৃহৎ রামমূর্তি নির্মাণ নিয়ে উদ্বেগ, দ্রুত অপসারণ চান পীর সাহেব মধুপুর আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিলের সিদ্ধান্ত প্রত্যাহার চায় ইসলামী আন্দোলন

সিটিং নেই আছে চিটিং

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

রাজধানীর বিভিন্ন রুটে গণপরিবহনে সিটিং, গেটলক ও স্পেশাল বাস সার্ভিস বন্ধ হলেও চিটিং বন্ধ হয়নি। তাই সাধারণ মানুষকে পড়তে হচ্ছে ভোগান্তিতে।

জানা গেছে, লোকাল হিসেবে বাস চললেও যাত্রী ওঠার আগেই চুক্তি করে নিচ্ছেন পরিবহন শ্রমিকরা। চুক্তি অনুযায়ী যাত্রীদের কাছ থেকে সিটিংয়ের চেয়ে বেশি ভাড়া নেওয়ার অভিযোগও পাওয়া গেছে।

বাংলা ট্রিবিউনের এক রিপোর্টে বলা হয়, সোমবার বেলা সাড়ে ১১টার দিকে যাত্রাবাড়ী থেকে সরাসরি গাবতলীর যাত্রী তুলছিল ঢাকা মেট্রো ব-১৪-২১০৮-এর হেলপার। এসময় যাত্রীদের কাছ থেকে ৩০ টাকা ভাড়া নেওয়া হয়। তবে যাত্রীদের অনুরোধে ফার্মগেটের কয়েকজন যাত্রী তোলা হলে  তাদের কাছ থেকে ১৫ টাকা ভাড়া নেওয়া হয়। তবে ওই হেলপার তার গাড়িতে মতিঝিলের কোনও যাত্রীকে তোলেননি।

বাসের হেলপার নাসির বলেন, ‘প্রতিদিন চুক্তিতে গাড়ি চালাই। এভাবে ভাড়া আদায় না করলে চুক্তির টাকা দেবো কীভাবে। প্রতিদিন প্রতিটিপে মালিক আমাদের টার্গেট দেয়। ওই টার্গেট পূরণ করতে হলে এভাবে যাত্রী না তুললে টাকা ওঠে না।’

 

সিটিং বাস উঠিয়ে দেয়ায় মালিকদের অনেকে রাস্তায় বাস নামানো কমিয়ে দিয়েছেন। সোমবারও রাস্তায় আগের মতো বাস দেখা যাচ্ছে না। ফলে গন্তব্যে পৌঁছাতে যাত্রীদের দুর্ভোগে পড়তে হয়েছে। দীর্ঘ সময় ধরে যাত্রীদের রাস্তায় দাঁড়িয়ে আছে। এ সুযোগে সিএনজি চালকরা মিটার না মেনে কয়েকগুণ ভাড়া আদায় করছে।

এই হাদিসটা পড়ে আমার খাওয়া ঘুম হারাম হয়ে গেছে

সরছে না গ্রীক দেবী; নেয়া হচ্ছে বিকল্প ব্যবস্থা


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ