বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬ ।। ১৫ আশ্বিন ১৪৩৩ ।। ১৯ রবিউস সানি ১৪৪৮


গণভোটে জয়ী হওয়ায় এরদোয়ানকে ট্রাম্পের অভিনন্দন; বিভক্তি বলল জার্মান ও ফ্রান্স

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

প্রেসিডেন্টের ক্ষমতা বাড়ানো প্রশ্নে অনুষ্ঠিত গণভোটে বিজয়ী হওয়ায় তুরস্কের প্রেসিডেন্ট এরদোয়ানের প্রতি অভিনন্দন জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সোমবার ফোন করে তুর্কি নেতাকে অভিনন্দন জানান মার্কিন প্রেসিডেন্ট। তুরস্কভিত্তিক সংবাদমাধ্যম আনাদোলু এজেন্সি’র বরাত দিয়ে এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।

দ্বিপাক্ষিক ইস্যু ছাড়াও গৃহযুদ্ধপীড়িত সিরিয়ার বিদ্যমান অবস্থা নিয়ে আলোচনা করেন দুই নেতা। বিশেষ করে চলতি বছরের ৪ এপ্রিল ইদলিব প্রদেশের খান শেইখুন শহরে আসাদ বাহিনীর রাসায়নিক হামলায় শখানেক বেসামরিক নাগরিকের প্রাণহানির ঘটনায় তারা উদ্বেগ প্রকাশ করেন।

রাসায়নিক হামলার প্রতিক্রিয়ায় সিরিয়ায় আসাদ বাহিনীর বিমান ঘাঁটিতে মার্কিন ক্ষেপণাস্ত্র হামলায় সমর্থন দেওয়ায় তুরস্কের প্রতি ধন্যবাদ জানান ট্রাম্প। এছাড়া, আইএস-সহ সন্ত্রাসী সংগঠনগুলোর বিরুদ্ধে লড়াইয়ে পারস্পরিক সহযোগিতার ওপর গুরুত্বারোপ করেন দুই নেতা।

১৬ এপ্রিল ২০১৭ তারিখে অনুষ্ঠিত ওই গণভোটে প্রেসিডেন্ট শাসিত সরকার ব্যবস্থার প্রতি রায় দিয়েছেন ৫১ দশমিক ৪১ শতাংশ মানুষ। বিপরীতে এর বিরুদ্ধে নিজেদের অবস্থানের জানান দিয়েছেন ৪৮ দশমিক ৫৯ শতাংশ ভোটার। এই ফলের মধ্য দিয়ে সামান্য ব্যবধানে জয় পেয়েছে প্রেসিডেন্ট শাসিত সরকারের পক্ষপাতী তুরস্কের ক্ষমতাসীন দল জাস্টিস অ্যান্ড ডেভেলপমেন্ট পার্টি (একেপি)। সহজ ভাষায় বলতে গেলে, ক্ষমতা বেড়েছে দেশটির প্রেসিডেন্ট রজব তাইয়্যেব এরদোয়ান-এর।

তবে এমন তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ গণভোটের মাধ্যমে তুরস্কের বিভক্তিই সামনে উঠে এসেছে বলে মনে করছে ইউরোপের দুই দেশ জার্মানি ও ফ্রান্স।

[caption id="" align="alignnone" width="850"]