সোমবার, ২৭ জুলাই ২০২৬ ।। ১২ শ্রাবণ ১৪৩৩ ।। ১৩ সফর ১৪৪৮

শিরোনাম :
যুক্তরাজ্যে বিকেএমের দায়িত্বশীলদের তরবিয়তি মজলিস দেশফেরত হিফজ শিক্ষককে সাবেক ছাত্রদের বিশেষ সংবর্ধনা বাংলাদেশ মাদরাসা সংরক্ষণ পরিষদের ৫১ সদস্যের পূর্ণাঙ্গ কেন্দ্রীয় কমিটি ঘোষণা তিন শর্তে লাইসেন্স ফিরে পেল আদ্-দ্বীন মেডিকেল কলেজ হাসপাতাল সোশ্যাল মিডিয়া: নেকির মাধ্যম নাকি গুনাহের ফাঁদ?   মাগরিবের পর দারুল উলুম দেওবন্দে বহিরাগতদের প্রবেশে নিষেধাজ্ঞা আগামী সপ্তাহে গ্যাস সংকট পরিস্থিতির উন্নতির আশ্বাস প্রতিমন্ত্রী অমিতের সাতক্ষীরার আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নজরুল ঢাকায় গ্রেফতার তিনবারের শ্রেষ্ঠ যুব সংগঠক আমিনুল হক সাদীর সাফল্যের গল্প কাতারে নিহত পাঁচ প্রবাসীর পরিবারকে আর্থিক সহায়তা দিলেন জমিয়ত সভাপতি

চাঁদা না দেয়ায় মিয়ানমারে রোহিঙ্গা আলেম লাঞ্চিত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আরাকান ওয়েব সাইটের উদ্ধৃতি দিয়ে বার্তা সংস্থা ইকনা জানায় মিয়ানমারের রাখাইন প্রদেশের বুসিডিং জেলার বৌদ্ধ কর্মকর্তারা দেশের সংখ্যালঘু রোহিঙ্গা আলেমদেরকে অবমাননা, তাদের সম্পত্তি দখল এবং তাদের কাছ থেকে চাঁদা আদায়ের জন্য তৈরি করেছে নতুন আইন। নতুন আইনে তাদের বেশ কয়েকজনের কাছ থেকে চাঁদা আদায় করা হয়েছে।

স্থানীয় এক সূত্র জানিয়েছে, বুসিডিং জেলার বাদাঙ্গ ও শাগুর গ্রামের বৌদ্ধ কর্মকর্তারা একদল মুবাল্লিগ ও ধর্মীয় ছাত্রের জন্য ১ থেকে ২ লক্ষ কিয়াত (মিয়ানমারের মুদ্রা) চাঁদা নির্ধারণ করে।

সূত্রটি আরো জানিয়েছে, ঐ দুই আলেমের কাছেও চাঁদা দাবী করেছিল তারা। কিন্তু তার তা প্রদানে অক্ষম হওয়ায় তাদেরকে প্রহার করা হয়। বৌদ্ধ কর্মকর্তারা উপহাসের ছলে তাদের উদ্দেশ্যে বলে: যাও, পুলিশের কাছে অভিযোগ কর। তারা তোমাদের অভিযোগের কোন গুরুত্ব দেয় না। কেননা এটা আমাদের দেশ এবং তোমরা এ দেশে বেগানা।

এসএস/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ