মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬ ।। ১৪ আশ্বিন ১৪৩৩ ।। ১৮ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
বাংলাদেশসহ ২০ দেশের ওষুধে শুল্ক ছাড়ের ঘোষণা যুক্তরাষ্ট্রের রাশিয়ায় আতশবাজি কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহত ১৪  আল্লাহর নৈকট্য পেতে প্রতিদিন পড়ুন ৮ নফল নামাজ প্রধানমন্ত্রীর সভাপতিত্বে চলছে একনেক সভা এলপিজির সংকট নেই, মজুতদারি করলে ব্যবস্থা: ডা. জাহেদ ‘বাংলাদেশে ১ বিলিয়ন ডলার বিনিয়োগে আগ্রহী মার্কিন এআই-সেমিকন্ডাক্টর কোম্পানি’ পাঠ্যবইয়ের মান যাচাইয়ে মধ্যরাতে ৬ প্রেসে শিক্ষামন্ত্রীর আকস্মিক পরিদর্শন মধ্যপ্রাচ্যে অস্থিরতায় বিশ্ববাজারে আরও বাড়ল তেলের দাম আল-আকসায় ইসরায়েলি কর্মকাণ্ডের তীব্র নিন্দা সৌদি আরবের যুদ্ধ বন্ধে মধ্যস্থতাকারীদের সঙ্গে পৃথক আলোচনায় যুক্তরাষ্ট্র ও ইরান

ঢাকা আসছেন ওআইসি মহাসচিব

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম : ওআইসির নবনিযুক্ত মহাসচিব ড. ইউসুফ বিন আহমেদ আল ওথাইমিন আগামী মাসে বাংলাদেশ সফরে আসতে পারেন বলে জানা গেছে। এ ছাড়াও ওর্গানাইজেশন অব ইসলামিক কো-অপারেশনের (ওআইসি) পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ের ২০১৮ সালের বৈঠকটিও ঢাকায় অনুষ্ঠিত হতে যাচ্ছে। পররাষ্ট্র মন্ত্রণালয়ে সূত্রে এসব তথ্য জানা গেছে।

 এ আয়োজন ও এ বছরের পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ের বৈঠককের আলোচনা সারতে এ মাসের শেষে সৌদি আরব যাচ্ছেন পররাষ্ট্র সচিব মো. শহীদুল হক। জেদ্দায় অনুষ্ঠিতব্য ওআইসির জ্যেষ্ঠ পর্যায়ের কর্মকর্তাদের বৈঠকে যোগ দেবেন তিনি। এবারের বৈঠকে ধর্মীয় উগ্রপন্থা এবং রোহিঙ্গা সঙ্কট মোকাবেলায় ওআইসি জোটসহ মুসলিম দেশগুলোকে পাশে চায় বাংলাদেশ।
ওআইসি মহাসচিবের সফর সম্পর্কে পররাষ্ট্র মন্ত্রণালয়ের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা জাগো নিউজকে বলেন, নতুন মহাসচিব যোগ দেয়ার পর তাকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানানো হয়েছে। তিনি ঢাকা সফরের আগ্রহ প্রকাশ করেছেন। আগামী মাসে তার সফরটি অনুষ্ঠিত হতে পারে।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, জেদ্দার এ বৈঠকে পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ের বাৎসরিক আয়োজনের এজেন্ডাসহ অন্যান্য প্রস্ততি চূড়ান্ত হবে। আসছে জুলাই মাসে আফ্রিকার আইভোরি কোস্টের বন্দরনগরী আবিদজানে ওই বৈঠক হবে। ওই সভার প্রস্তুতি নিয়ে জেদ্দার বৈঠকে পররাষ্ট্র সচিবের নেতৃত্বে বাংলাদেশের কর্মকর্তারা অংশ নেবেন।

ঢাকায় ২০১৮ সালের ওআইসি পররাষ্ট্রমন্ত্রীদের বৈঠক হওয়া প্রসঙ্গে পররাষ্ট্র মন্ত্রণালয়ের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা জানান, আগামী বছরের ওআইসি পররাষ্ট্রমন্ত্রী বৈঠক ঢাকায় অনুষ্ঠিত হবে। সে বিষয়ে প্রস্তুতির জন্য এবারের বৈঠকের প্রস্তুতি পর্বের বাংলাদেশের সম্পৃক্ততা জরুরি। তাছাড়া বৈঠকের আলোচ্যসূচি চূড়ান্ত করতে বাংলাদেশের স্বার্থ-সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে মতামত দেয়াও প্রয়োজন।

-এআরকে

নাস্তিকদের জন্য আমার চোখের ইশারাই যথেষ্ট: শামিম উসমান


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ