আওয়ার ইসলাম : বাংলাদেশ জমিয়তুল উলামার চেয়াম্যান আল্লামা ফরীদ উদ্দীন মাসঊদ বলেছেন, স্বাধীনতার সপক্ষের সরকারের সঙ্গে আলেমদের ঐক্য জনবিচ্ছিন্ন বামপন্থীরা সহ্য করতে পারছে না। বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জমিয়তুল উলামার চেয়াম্যান ও ঐতিহাসিক শোলাকিয়ার গ্র্যান্ড ইমাম আল্লামা ফরীদ উদ্দীন মাসঊদ। তিনি আরও বলেন, ‘ইংরেজরা আলেমদের জনবিচ্ছিন্ন করে উপমহাদেশ শাসনের পথ প্রস্তুত করেছিল। এ দেশের উদার, অসাম্প্রদায়িক আলেমদেরও একশ্রেণি বামপন্থী জনবিচ্ছিন্ন করে রাখতে চায়।’
ফরীদ উদ্দীন মাসঊদ বলেন, ‘গত ১১ এপ্রিলে মুক্তিযুদ্ধের সপক্ষ শক্তির সঙ্গে চক্রান্ত করে দূরে ঠেলে রাখা আলেমদের সংযুক্ত হওয়াকে সহ্য করতে পারছে না জনবিচ্ছিন্ন একশ্রেণি। কারণ স্বাধীনতার সপক্ষ শক্তির সঙ্গে ব্যবধান ঘুচে যাওয়ায় তারা নিজেদের লাভ-ক্ষতির হিসাব-নিকাশ কষছেন।’
হাইকোর্টের সামনে মূর্তি স্থাপনকে সাম্প্রদায়িকতা উল্লেখ করে তিনি বলেন, ‘একটা সম্প্রদায়ের বিশ্বাসকে চাপিয়ে দেয়াটাই সাম্প্রদায়িকতা। যারা সাম্প্রদায়িকতার বিষবাষ্প উসকে দিতে চায় তারা দেশের মঙ্গলাকাঙ্ক্ষী নয়।’
ভোটের রাজনীতিতে কওমি স্বীকৃতির ধাক্কা!
অসাম্প্রদায়িক চেতনার স্বপ্নের কথা জানিয়ে আল্লামা মাসঊদ বলেন, ‘হজরত উমর আমিরুল মুমিনীন হওয়া সত্ত্বেও নিজের মাকে জোর করে কালেমা পড়তে বাধ্য করেন নি। আমরা তাদেরই উত্তরসূরি।’
শিল্পের দিক থেকেও গ্রিক মূর্তিটি বিভ্রম সৃষ্টি করেছে দাবি করে তিনি বলেন, ‘গ্রিক মূর্তি তৈরিতে শিল্পের দিক বিবেচনায়ও শিল্পমান উন্নীত নয়। গ্রি