শুক্রবার, ১২ জুন ২০২৬ ।। ২৯ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৬ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
শরয়ি হালালা বনাম হালালা সেন্টার: আমাদের নৈতিক পরাজয় মাধ্যমিক ও উচ্চ শিক্ষাখাতে ৫৭ হাজার ৩০১ কোটি টাকা বরাদ্দের প্রস্তাব সপ্তাহের শেষেই ইরানের সঙ্গে চুক্তি কার্যকর হওয়ার দাবি ট্রাম্পের ইরানের খার্গ দ্বীপ কেড়ে নেওয়ার হুমকি ট্রাম্পের খেলাফত আন্দোলন ঘুরে ফের ইসলামী আন্দোলনে নান্নু মুন্সী গাইবান্ধার সেই মূর্তি স্থাপনের কাজ বন্ধ ঘোষণা চীন সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী লাইসেন্স বাতিলের প্রতিবাদে কর্মকর্তা-কর্মচারী ও রোগীর স্বজনদের বিক্ষোভ বিতর্কিত শিবমূর্তি অপসারণের দাবিতে রাজধানীতে খেলাফত আন্দোলনের বিক্ষোভ সাবেক এমপি বাহারের বক্তব্যের প্রতিবাদ, দেশে এনে বিচারের দাবি আলেমদের

আফগানিস্তানে সামরিক পোশাক পড়ে তালেবান হামলা: নিহত ৭০

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

সেনাবাহিনীর পোশাক পড়ে একটি সামরিক ঘাটিতে চালানো তালেবান হামলায় কমপক্ষে ৭০জন নিহত হয়েছে বলে আফগান কর্তৃপক্ষ জানিয়েছে। মাজার ই শরিফের সেনা ঘাটিতে এ ঘটনা ঘটে।

অন্যদিকে সিরিয়ায় ইসলামিক স্টেট গ্রুপের একজন শীর্ষ নেতাকে হত্যার কথা জানিয়েছে পেন্টাগন।

আফগান সেনাবাহিনীর একজন মুখপাত্র জানিয়েছেন, সৈনিকরা যখন শুক্রবারের নামাজের জন্য সেনা ঘাটির বাইরে বের হচ্ছিল, তখন সেনা সদস্যদের মতোই পোশাক পড়ে সন্ত্রাসীরা হামলা চালায়। তারা আরেকটি দল হামলা করে ক্যান্টিনে থাকা সেনাদের উপর।

তালেবান জানিয়েছে, তাদের হামলাকারীরা আত্মঘাতী বিস্ফোরণ ঘটিয়ে প্রথমেই ঘাটির প্রতিরক্ষা ব্যবস্থা ভেঙ্গে দিয়েছে।

আফগানিস্তানের মাজার ই শরিফের বাইরে একটি সামরিক ঘাটিতে ওই হামলার ঘটনা ঘটে
আফগানিস্তানের মাজার ই শরিফের বাইরে একটি সামরিক ঘাটিতে ওই হামলার ঘটনা ঘটে

আফগানিস্তানের মাজার ই শরিফের বাইরে ওই সেনা ঘাটিতে দিনের শেষভাগেও হামলাকারীদের সঙ্গে সংঘর্ষ চলছিল এবং কর্তৃপক্ষ বলছে, হতাহতের সংখ্যা আরো বাড়তে পারে। সহিংসতায় কমপক্ষে দশজন তালেবান জঙ্গি নিহত হয়েছে।

এদিকে পেন্টাগন জানিয়েছে যে, ইসলামিক স্টেট গ্রুপের নেতা আবু বকর আল বাগদাদির একজন ঘনিষ্ঠ সহযোগী তাদের কমান্ডো অভিযানে নিহত হয়েছে।

আবদুল রহমান আল উজবেকি সিরিয়ায় নিহত হন, যিনি নববর্ষের রাতে ইস্তানবুলের একটি নৈশ ক্লাবে হামলার পরিকল্পনার সাথে জড়িত ছিলেন। সুত্র: বিবিসি।

[তুরস্কের গণভোট বিজয়ী প্রেসিডেন্টের প্রতি জনগণের আস্থার প্রতিফলন: শেখ হাসিনা]

[কওমি আলেমদের হীনম্মন্যতায় ভোগার দিন শেষ: আল্লামা আহমদ শফী]

এসএস/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ