শুক্রবার, ১২ জুন ২০২৬ ।। ২৯ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৬ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
চীন সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী লাইসেন্স বাতিলের প্রতিবাদে কর্মকর্তা-কর্মচারী ও রোগীর স্বজনদের বিক্ষোভ বিতর্কিত শিবমূর্তি অপসারণের দাবিতে রাজধানীতে খেলাফত আন্দোলনের বিক্ষোভ সাবেক এমপি বাহারের বক্তব্যের প্রতিবাদ, দেশে এনে বিচারের দাবি আলেমদের প্রস্তাবিত বাজেট ঋণনির্ভর ও উচ্চাভিলাসী: খেলাফত মজলিস আশাবাদে ভারাক্রান্ত সুলিখিত বাজেট, বাস্তবায়নে বড় চ্যালেঞ্জ: ইসলামী আন্দোলন কুমিল্লা ও নগরকান্দায় বাংলাদেশ খেলাফত মজলিসের প্রশিক্ষণ সভা অনুষ্ঠিত হিল্লার নামে ‘পাতানো বিয়ে’ কবিরা গুনাহ: মাওলানা আজহারী বৃহৎ রামমূর্তি নির্মাণ নিয়ে উদ্বেগ, দ্রুত অপসারণ চান পীর সাহেব মধুপুর আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিলের সিদ্ধান্ত প্রত্যাহার চায় ইসলামী আন্দোলন

ইরানের প্রেসিডেন্ট নির্বাচনের চূড়ান্ত ৬ প্রার্থীর নাম প্রকাশ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

ইসলামি প্রজাতন্ত্র ইরানের স্বরাষ্ট্র মন্ত্রণালয় আসন্ন প্রেসিডেন্ট নির্বাচনের চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করেছে।

সংবিধান বিষয়ক অভিভাবক পরিষদ প্রতিদ্বন্দ্বিতায় আগ্রহী ব্যক্তিদের আবেদনপত্র যাচাই-বাছাই শেষে গতরাতে ৬ জন চূড়ান্ত প্রার্থীর নাম স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নির্বাচন বিষয়ক দপ্তরের কাছে হস্তান্তর করে।

প্রেসিডেন্ট নির্বাচনের চূড়ান্ত ছয় প্রার্থী হলেন, নীতি নির্ধারণী পরিষদের সদস্য এবং সাবেক সংস্কৃতি ও ইসলামি দিকনির্দেশনা মন্ত্রী সাইয়্যেদ মোস্তাফা অগা মিরসালিম, বর্তমান ফার্স্ট ভাইস প্রেসিডেন্ট ইসহাক জাহাঙ্গিরি, বর্তমান প্রেসিডেন্ট ড. হাসান রুহানি, ইমাম রেজা (আ.)'র মাজার কেন্দ্রিক জাতীয় ও আন্তর্জাতিক কার্যক্রমের প্রধান তত্ত্বাবধায়ক ও সাবেক অ্যাটর্নি জেনারেল সাইয়্যেদ ইব্রাহিম রায়িসি, রাজধানী তেহরানের বর্তমান মেয়র মোহাম্মাদ বাকের কলিবফ এবং সাবেক ফার্স্ট ভাইস প্রেসিডেন্ট সাইয়্যেদ মোস্তাফা হাশেমি-তাবা।

ইরানের সাবেক প্রেসিডেন্ট ড. মাহমুদ আহমাদিনেজাদ নির্বাচনের জন্য নাম নিবন্ধন করলেও চূড়ান্ত প্রার্থী তালিকায় তার নাম স্থান পায়নি। আহমাদিনেজাদের বিরুদ্ধে বর্তমানে একটি মামলা চলছে। তবে এখন পর্যন্ত এ বিষয়ে কোনো রায় ঘোষণা করা হয়নি। গতরাতে প্রেসিডেন্ট নির্বাচনের চূড়ান্ত প্রার্থীদের নামের তালিকা প্রকাশের সঙ্গে সঙ্গেই আনুষ্ঠানিকভাবে প্রচার শুরু করেছেন প্রার্থীরা।

আগামী ১৯ মে ইরানে প্রেসিডেন্ট নির্বাচন অনুষ্ঠিত হবে। একইদিনে সারা দেশে অনুষ্ঠিত হবে গ্রাম ও শহর ভিত্তিক ইসলামি পরিষদের নির্বাচন।

নির্বাচন করতে পারবেন না আহমেদিনেজাদ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ