বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬ ।। ১৫ আশ্বিন ১৪৩৩ ।। ১৯ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
কক্সবাজার জেলা জমিয়তের ১১ সদস্যের আহ্বায়ক কমিটি ঘোষণা ঢাকাস্থ জামালপুর জেলা ওলামা পরিষদের পুরস্কার প্রদান ৩ অক্টোবর মাঝ আকাশে ককপিটে দুই পাইলটের মারামারি, ছুরিকাহত একজন সিদ্ধিরগঞ্জের গ্লোবাল এডুকেশনে প্রধান ও সহকারী বাবুর্চি নিয়োগ সায়েদাবাদের দূরপাল্লার বাস স্থানান্তর হচ্ছে কাঁচপুরে : ডিএসসিসি প্রশাসক ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ১৯৪৮ জন মিরপুরে সংঘর্ষ: সবাইকে শান্ত থাকার আহ্বান জামায়াত আমিরের আপত্তি নেই মরিয়ম পরিবারের গাজী নজরুলের জামিনে ‘প্রতিবাদের নামে অশ্লীলতা ছড়ানোর কর্মসূচি প্রত্যাহার করুন’ চীনের বিনিয়োগ বাড়ানো ও রোহিঙ্গা প্রত্যাবাসনে সহায়তার আহ্বান রাষ্ট্রপতির

’ফের পরীক্ষা দিতে চাইলে আমার সঙ্গে রাত কাটাতে হবে’

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

'ফের পরীক্ষা দিতে চাও। তাহলে আমার সঙ্গে রাত কাটাতে হবে।' এভাবেই নাগপুরের পলিটেকনিক কলেজে এক ছাত্রীকে প্রকাশ্যে কুপ্রস্তাব দেন এক শিক্ষক। কুপ্রস্তাব দেয়া ওই শিক্ষকের নাম অমিত গানভী।

ওই ছাত্রীর অভিযোগ, তার সঙ্গে রাত না কাটালে পরীক্ষা হলের টিকিট এবং গুরুত্বপূর্ণ নথি ফিরিয়ে না দেয়ার হুমকি দেন অমিত।

পরে বিষয়টি পুলিশকে জানালে ওই শিক্ষককে গ্রেফতার করা হয়।

ঘটনাটি গত ১৩ এপ্রিলের। নাগপুরের ধর্মপীঠ পলিটেকনিক কলেজে পরীক্ষার সিট পড়েছিল ওই ছাত্রীর। অমিত ছিলেন ওই হলের গার্ড।

জানা গেছে, পরীক্ষা চলাকালীন নকল করার সময় ধরা পড়েন ওই ছাত্রী। পরে ওই ছাত্রীর হল টিকিট, মোবাইল, আইডি কার্ড সবই বাজেয়াপ্ত করে নেন ওই শিক্ষক। ওই ছাত্রী প্রতিবাদ করতে গেলে অমিত তাকে কুপ্রস্তাব দেন। তার সঙ্গে রাত না কাটালে নথি ফিরিয়ে দেবেন না বলে হুমকিও দেন তিনি। এর পরেই সমস্ত ঘটনা কলেজের অধ্যক্ষকে জানান ওই ছাত্রী।

শিক্ষক অমিতওই ছাত্রী পুলিশকে বলেন, আমি বার বারই তাকে বোঝানোর চেষ্টা করছিলাম যে, উনি আমার বাবার বয়সী। কিন্তু উনি আমাকে বলেন, তিনি এখনও অবিবাহিত এবং ফ্রেশ।

এই ঘটনা জানাজানি হতেই উত্তেজনা ছড়ায়। শিবসেনা এবং যুব ক্রান্তির সদস্যরা কালি মাখিয়ে দেয় ওই শিক্ষকের মুখে।

আম্বাজারি থানার ইনস্পেক্টর অতুল সনবিস জানান, বৃহস্পতিবারই যৌন নিগ্রহের অভিযোগে গ্রেফতার করা হয়েছে অভিযুক্ত শিক্ষককে।

তথ্যসূত্র: আনন্দবাজার


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ