শুক্রবার, ১২ জুন ২০২৬ ।। ২৮ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৬ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
চীন সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী লাইসেন্স বাতিলের প্রতিবাদে কর্মকর্তা-কর্মচারী ও রোগীর স্বজনদের বিক্ষোভ বিতর্কিত শিবমূর্তি অপসারণের দাবিতে রাজধানীতে খেলাফত আন্দোলনের বিক্ষোভ সাবেক এমপি বাহারের বক্তব্যের প্রতিবাদ, দেশে এনে বিচারের দাবি আলেমদের প্রস্তাবিত বাজেট ঋণনির্ভর ও উচ্চাভিলাসী: খেলাফত মজলিস আশাবাদে ভারাক্রান্ত সুলিখিত বাজেট, বাস্তবায়নে বড় চ্যালেঞ্জ: ইসলামী আন্দোলন কুমিল্লা ও নগরকান্দায় বাংলাদেশ খেলাফত মজলিসের প্রশিক্ষণ সভা অনুষ্ঠিত হিল্লার নামে ‘পাতানো বিয়ে’ কবিরা গুনাহ: মাওলানা আজহারী বৃহৎ রামমূর্তি নির্মাণ নিয়ে উদ্বেগ, দ্রুত অপসারণ চান পীর সাহেব মধুপুর আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিলের সিদ্ধান্ত প্রত্যাহার চায় ইসলামী আন্দোলন

ঢাকায় হবে আরেকটি ফ্লাইওভার!

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

রাজধানীতে আরেকটি ফ্লাইওভার নির্মাণ করা হবে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের

তিনি বলেন, কদমতলী থেকে কেরানীগঞ্জের চুনকুটিয়া পর্যন্ত ওই ফ্লাইওভার নির্মাণ করবে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক)।

রাজধানীর নগর ভবনে ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষের পরিচালনা পরিষদের নবম সভা শেষে সাংবাদিকদের এ কথা জানান ওবায়দুল কাদের।

ওবায়দুল কাদের বলেন, ‘কদমতলী ইন্টার সেকশন থেকে দক্ষিণে বাবুবাজার সেতু হয়ে চুনকুটিয়া ইন্টারসেকশন পর্যন্ত রাজউকের এই ফ্লাইওভার হবে। ৬৬৪ মিটারের ফ্লাইওভার নির্মাণের সিদ্ধান্ত গৃহীত হয়েছে।’

সেতুমন্ত্রী বলেন, ‘তবে উন্নয়নের যন্ত্রণা যেন না হয়, জনদুর্ভোগ সহনীয় পর্যায়ে রাখতে, এফিসিয়েন্ট ট্রাফিক ব্যবস্থা রাখতে হবে। এজন্য সর্বোচ্চ সতর্কতা অবলম্বনের নির্দেশ দেওয়া হয়েছে।’

জনদুর্ভোগের বিষয়ে সেতুমন্ত্রী বলেন, ‘আমাদের অভিজ্ঞতা ভালো নয়। অন্য ফ্লাইওভারের কারণে জনগণ সাফার করেছে, এখনো করছে।’

কওমির মাস্টার্সের মান নিয়ে কী ভাবছেন ঢাবি’র শিক্ষার্থীরা?

 


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ