শুক্রবার, ১২ জুন ২০২৬ ।। ২৮ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৬ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
চীন সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী লাইসেন্স বাতিলের প্রতিবাদে কর্মকর্তা-কর্মচারী ও রোগীর স্বজনদের বিক্ষোভ বিতর্কিত শিবমূর্তি অপসারণের দাবিতে রাজধানীতে খেলাফত আন্দোলনের বিক্ষোভ সাবেক এমপি বাহারের বক্তব্যের প্রতিবাদ, দেশে এনে বিচারের দাবি আলেমদের প্রস্তাবিত বাজেট ঋণনির্ভর ও উচ্চাভিলাসী: খেলাফত মজলিস আশাবাদে ভারাক্রান্ত সুলিখিত বাজেট, বাস্তবায়নে বড় চ্যালেঞ্জ: ইসলামী আন্দোলন কুমিল্লা ও নগরকান্দায় বাংলাদেশ খেলাফত মজলিসের প্রশিক্ষণ সভা অনুষ্ঠিত হিল্লার নামে ‘পাতানো বিয়ে’ কবিরা গুনাহ: মাওলানা আজহারী বৃহৎ রামমূর্তি নির্মাণ নিয়ে উদ্বেগ, দ্রুত অপসারণ চান পীর সাহেব মধুপুর আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিলের সিদ্ধান্ত প্রত্যাহার চায় ইসলামী আন্দোলন

এক বছরের মধ্যে প্রধানমন্ত্রী হচ্ছেন খালেদা জিয়া!

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম : বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু আগামী এক বছরের মধ্যে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া আবারও দেশের প্রধানমন্ত্রী হচ্ছেন বলে মন্তব্য করেছেন। তিনি বলেন, গুম ও হত্যার কারণে দেশের মানুষ এখন আওয়ামী লীগের ওপর অতিষ্ঠ।

আজ সোমবার দুপুরে সিলেট বিএনপি আয়োজিত এক প্রতিবাদ সভায় এসব কথা বলেন শামসুজ্জামান দুদু। বিএনপির সাবেক কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ইলিয়াস আলীসহ গুম হওয়া সব নেতাকর্মীর সন্ধানের দাবিতে ওই সভার আয়োজন করা হয়।

শামসুজ্জামান দুদু বলেন, দেশের হাজারও সমস্যা সমাধানে আওয়ামী লীগ সরকারের দুঃশাসনের বিরুদ্ধে জনগণ ভোট দিয়ে আবারও বিএনপিকে ক্ষমতায় পাঠাবে। গুম, হত্যা, নির্যাতনে ভোটাররা আওয়ামী লীগের ওপর অতিষ্ঠ। এ কারণে জনগণ আগামী নির্বাচনে বিজয়ী করে খালেদা জিয়াকে প্রধানমন্ত্রীর আসনে বসাবে। আগামী এক বছরের মধ্যে তিনি প্রধানমন্ত্রী হবেন।

সিলেট কেন্দ্রীয় মুসলিম সাহিত্য সংসদে আয়োজিত ওই সভায় সভাপতিত্ব করেন সিলেট জেলা বিএনপির সভাপতি আবুল কাহের শামীম। সিলেট জেলা বিএনপির সাধারণ সম্পাদক আলী আহমদের পরিচালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় বিএনপির সাংগঠনিক সম্পাদক ডা. শাখাওয়াত হোসেন জীবন।

-এআরকে


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ