বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬ ।। ২৮ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৫ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
বৃহৎ রামমূর্তি নির্মাণ নিয়ে উদ্বেগ, দ্রুত অপসারণ চান পীর সাহেব মধুপুর আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিলের সিদ্ধান্ত প্রত্যাহার চায় ইসলামী আন্দোলন প্রাথমিক শিক্ষায় নাচ-গান ও নাটক অন্তর্ভুক্তির প্রতিবাদে মহিলা মজলিসের সমাবেশ ছয় নবজাতকের মৃত্যুর ঘটনায় আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিল সেন্টার ফর জাকাত ম্যানেজমেন্টে দানে মিলবে কর ছাড় ভারতের পুশইন অপচেষ্টা আন্তর্জাতিক আইনের পরিপন্থি: খেলাফত মজলিস বাজেটে ইমাম-মুয়াজ্জিনদের জন্য ‘সুখবর’ বিশ্বকাপ উন্মাদনা: আবেগের উল্লাসে আদর্শের বিসর্জন প্রস্তাবিত বাজেট: দাম কমবে ৬০ পণ্যের নতুন বাজেটে কারিগরি ও মাদরাসা শিক্ষায় বরাদ্দ ১৮,৪৫৯ কোটি টাকা

রামপাল বিদ্যুৎ প্রকল্পের কাজ পেল ভারতীয় কোম্পানি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

দেশের পরিবেশবাদী সংগঠনগুলোর প্রতিবাদ উপেক্ষা করে বহুল আলোচিত রামপাল কয়লাভিত্তিক বিদ্যুৎ কেন্দ্র নির্মাণের কাজ পেয়েছে ভারতের রাষ্ট্রায়ত্ত কোম্পানি ভারত হেভি ইলেকট্রিক্যালস (বিএইচইএল)।

মঙ্গলবার কোম্পানির ওয়েবসাইটে এক বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়েছে। রামপালবিরোধী প্রবল আন্দোলনের মধ্যেই ১৫০ কোটি (১ দশমিক ৫ বিলিয়ন) ডলারের এই কাজ পেল ভারত।

পরিবেশবাদীদের দাবি, কয়লাভিত্তিক এ বিদ্যুৎ কেন্দ্র সুন্দরবনকে ধ্বংস করে দেবে। এ কারণে তারা ব্যাপকভাবে এর বিরোধিতা করছেন। ইউনেস্কো ঘোষিত বিশ্বঐতিহ্য সুন্দরবনকে বাঁচানোর জন্য রামপালবিরোধী আন্দোলনে আছে দেশের তেল-গ্যাস-বিদ্যুৎ-বন্দর রক্ষা জাতীয় কমিটিসহ পরিবেশবাদী বিভিন্ন সংগঠন। তবে সরকার বলছে, সুন্দরবনের কোনো ক্ষতি হবে না।

রামপালে ১৩০০ মেগাওয়াটের এ বিদ্যুৎ কেন্দ্র বাংলাদেশ-ভারত যৌথ উদ্যোগে নির্মাণ করা হচ্ছে। মোট ২০০ কোটি ডলারের এই বিদ্যুৎ কেন্দ্র নির্মাণে ১৬০ কোটি ডলার ঋণ দেবে ভারতের এক্সিম ব্যাংক।

এসএস/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ